,

উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে গ্রিন টি

 
লাইফস্টাইল ডেস্ক :ত্বক সুন্দর ও সুস্থ রাখতে নিয়মিত গ্রিন টি পান করা উপকারী। তবে স্ক্রাব হিসেবেও এই চা পাতা ত্বকের জন্য ভালো। এই টি ব্যাগ ত্বকের দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে এবং ত্বকের মরা কোষ দূর করে ত্বক নরম ও মসৃণ রাখে। আর নিয়মিত ব্যবহারে আপনি পাবেন উজ্জ্বল ও দাগহীন ত্বক।

greentea-700x336

কীভাবে গ্রিন টি ব্যাগ ত্বকে ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে দেখে নিতে পারেন।

* যা যা লাগবে
গ্রিন টি ব্যাগ ও মধু।

* যেভাবে ব্যবহার করবেন
প্রথমে দুটি টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে এর মুখ কেটে চা-পাতাগুলো বের করে নিন। এবার একটি বাটিতে এই চা-পাতা ও মধু একসঙ্গে মিশিয়ে হাতে নিয়ে হালকাভাবে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পরামর্শ
* আপনি চাইলে ফেস ওয়াশের সঙ্গে মিশিয়েও এই চা পাতা দিয়ে স্ক্রাবিং করতে পারেন। তবে এরপর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে হবে।

* স্ক্রাবিং করার পর বরফ অথবা ঠান্ডা গোলাপজল লাগাতে ভুলবেন না। স্ক্রাবিংয়ের কারণে লোমকূপের মুখ খুলে যায়। এই দুটি উপাদান লোমকূপের মুখ পুনরায় বন্ধ করতে সাহায্য করবে।

* এই প্যাক ত্বকে ব্যবহারের পাশাপাশি নিয়মিত গ্রিন টি পান করুন। এতে ত্বক অনেক সতেজ থাকবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে