,

সুন্দর জীবনের জন্য অবলম্বন করুন ৩ উপায়

 
লাইফস্টাইল ডেস্ক :জীবনে কী পেলাম!- এই ভাবনা মাথা থেকে সরিয়ে দিন। আর সুন্দর জীবনের জন্য শুরু করুন শরীরচর্চা।স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয়, বরাবরই মানুষ ‘পাওয়া’ ও ‘না পাওয়া’র মাঝে, ‘না পাওয়া’কেই বেশি গুরুত্ব দেয়। তাই হতাশা, অবসাদ, মানসিক অশান্তি খুব সহজেই জীবনকে গ্রাস করে। ফলে অনেকেই নানা রকমের নেশা ও অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে যায়।

yoga-700x336

তবে মনের এই তিক্ততা ঝেড়ে সুন্দর জীবনের জন্য মাত্র তিনটি উপায় অবলম্বন করলেই হয়।

* ধ্যান: প্রাচীনকাল থেকেই মানসিক শান্তির জন্য ধ্যান এবং যোগ ব্যায়াম সবচেয়ে ভালো উপায় হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন ১০ মিনিট ধ্যানের মাধ্যমে সারাদিনের ক্লান্তি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই মানসিক অবসাদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে প্রতিদিন খানিকটা সময় বের করে ধ্যান করা যেতে পারে।
* শরীরচর্চা: ব্যায়াম বাড়তি ওজন কমানোর পাশাপাশি মানসিক অবস্থার উন্নতিতেও সহায়তা করে। শরীরচর্চার ফলে মস্তিষ্কের ডোপামিন ও সেরোটোনিন নামক রাসায়নিক উপাদান নিঃসৃত হয় যা মানসিক অবসাদ দূর করতে সহায়তা করে এবং মনে প্রশান্তি আনে। এমনকি প্রতিদিন ১৫ মিনিট ব্যায়াম মাদক থেকে বিরত থাকাতে সহায়তা করে।

* পছন্দের কাজ করা: মন অন্যদিকে ব্যস্ত রাখতে পছন্দের কাজ করুন। যেমন, গান শোনা, বই পড়া, বাগান করা ইত্যাদি। এ ধরনের কাজে প্রতিদিন অন্তত ৩০ মিনিট সময় ব্যয় করা উচিত। প্রতিদিন পছন্দের কাজ করে খুব সহজেই মানসিক অবসাদ কাটিয়ে ওঠা সম্ভব।

মনে প্রশান্তি পাওয়ার জন্য বাড়তি মানসিক চাপ না বাড়িয়ে যে কাজগুলো করে আনন্দ পাওয়া যায় সেগুলোই করা উচিত।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে