,

বেশি ভালোবাসা সম্পর্ককে নষ্ট করে !

 

 

লাইফস্টাইল ডেস্ক : “আচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাস?” এই প্রশ্নটি প্রায়ই প্রত্যেকেই তার প্রিয় মানুষটিকে করে থাকে। তার উত্তরে বলা হয় আকাশের মত বা সমুদ্রের মত ভালবাসি!

বেশি-ভালোবাসা-সম্পর্ককে-নষ্ট-করে-702x336

কিন্তু আপনি জানেন কি? বেশি ভালোবাসা সম্পর্কের জন্য ভাল নয়। কী, অবাক হচ্ছেন? বেশি ভালবাসা সম্পর্ক নষ্ট করে দেয়। বেশি ভালোবাসা আপনাদের সম্পর্ককে নষ্ট করে দেয় তার কিছু কারণ নিয়েই এই প্রতিবেদন।

স্বাধীনতা হারানো : কেউ নিজের স্বাধীনতা হারাতে চায় না। এমনকি ভালবাসার মানুষটির জন্যও না। কিন্তু আপনি যখন আপনার সঙ্গীকে অনেক বেশি ভালবাসবেন তখন তাকে সব সময় আপনার আয়ত্তে রাখতে চান। সবসময় তার সঙ্গে থাকতে চান। আর এই কারণে সঙ্গী তার স্বাধীনতা হারায়। এতে তার ভালবাসার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, ভালবাসার প্রতি বিতৃষ্ণা কাজ করে।

অতিরিক্ত ঘনিষ্ঠতা : সম্পর্কে ঘনিষ্ঠতা প্রয়োজন রয়েছে। কিন্তু এর মাঝে কিছুটা দূরত্ব বজায় রাখা সম্পর্কের জন্য ভাল। অতিরিক্ত কাছে থাকার অনুভূতি কখনই সুখকর হয় না। এই অতিরিক্ত কাছে থাকাটাই এক সময় সম্পর্কের ইতি টানে। বলা হয়ে থাকে দূরত্ব ভালবাসাকে আরও মজবুত করে থাকে।

ব্যক্তিগত বিষয় : অনেকেই সম্পর্কের ক্ষেত্রে মনে করে ভালোবাসার মধ্যে ব্যক্তিগত বিষয় বলে কিছু নেই। কিন্তু এটাই ভুল ধারণা। প্রতিটি মানুষের আলাদা জগৎ আছে, আপনার সঙ্গীও এর ব্যতিক্রম নয়। তার নিজের একটি কাজের জায়গা আছে আছে নিজস্ব বন্ধু মহল। যা তার একান্ত ব্যক্তিগত। তার ব্যক্তিগত বিষয়ে কথা বলবেন না। আপনি যেহেতু তাকে ভালোবাসেন, তার ওপর বিশ্বাস রাখুন।
নিজস্বতা হারানো : আপনি অব্যশই আপনার সঙ্গীকে শ্রদ্ধা করতে হবে। সবাই চায় তার প্রিয় মানুষটি তার মতো হোক। আমি যা পছন্দ করব সে তাই করুক। তাকে নিজের মত করে পরিবর্তন করতে চান। কিন্তু তা কি সম্ভব? আপনি তাকে তার মত দেখে ভালোবেসেছেন, তাকে তার মত থাকতে দিন। আর আপনিও নিজে নিজের মত থাকুন। কারও জন্যই নিজেকে বদলে ফেলবেন না। এই কাজটিও আপনার ভালোবাসাকে নষ্ট করে দেওয়ার জন্য দায়ী।

কিছু না বলা : অনেক সময় অতিরিক্ত ভালোবাসা কারণে অনেকেই তার সঙ্গীকে কোন কিছু বলে না। এমনকি কোন অন্যায় করলেও তাকে সেটা বলে না। আর এই বিষয়টি সম্পর্ককে পানসে করে দেয়। মান-অভিমান নিয়ে সম্পর্ক। ভালোবাসার মধ্যে কোন খুনসুটি, মান অভিমান না থাকলে কি চলে? এই মান-অভিমান খুনসুটি ভালবাসাকে আরও মজবুত করে।

ভালোবাসা মানে এই নয় যে সঙ্গী শুধু আপনার। তার কোন ব্যক্তিগত জীবন থাকবে না। যাকে ভালোবাসুন তাকে তার মত থাকতে দিন। অতিরিক্ত যত্ন, অতিরিক্ত ভালোবাসা সম্পর্কের ক্ষতি ছাড়া ভাল করে না।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা