,

ত্বকের যত্নে কমলা ও অ্যালোভেরার রস

 

 

লাইফস্টাইল ডেস্ক ত্বকের বলিরেখা, রোদে পুড়ে যাওয়া, অতিরিক্ত তেলতেলে ভাব, রুক্ষতা ও কালচে ভাব দূর করতে কমলা ও অ্যালোভেরার রস বেশ কার্যকর। এ ছাড়া ব্লাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যা দূর করতেও এই দুটি উপাদান খুবই উপকারী। কীভাবে এই প্যাক ব্যবহার করবেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।

orange-alovera-700x336

* যা যা লাগবে
কমলার রস তিন টেবিল চামচ ও অ্যালোভেরার রস দুই টেবিল চামচ।

* যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে কমলার রস ও অ্যালোভেরার রস একসঙ্গে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ভালো করে মুখ শুকিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
* কার্যকারিতা
* এই প্যাক ত্বকের রুক্ষতা দূর করে। নিয়মিত ব্যবহারে শুষ্কভাব দূর হয়ে ত্বক হয় নরম ও মসৃণ।
* এই প্যাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। যা সহজেই ত্বকের বলিরেখা দূর করে। এর ফলে চেহারায় বয়সের ছাপ পরে না।
* তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেলেতেলে ভাব দূর করতে এই প্যাক বেশ কার্যকর।
* ব্লাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যা দূর করতে চাইলে নিয়মিত এই প্যাক ব্যবহার করুন।
* এই প্যাক ত্বকে প্রাকৃতিক টোনারের কাজ করে, যা ত্বককে টানটান করতে সাহায্য করে।
* এই প্যাক ব্যবহারে ত্বকের রোদে পোড়া ভাব দূর হয়। প্রতিদিন বাসায় ফিরে একটি তুলায় এই রস নিয়ে পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, কালচে ভাব দূর হওয়ার পাশাপাশি সারা দিনের ক্লান্তিও দূর হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে