,

দাগহীন উজ্জ্বল পিঠ পেতে যা করবেন

 
লাইফস্টাইল ডেস্ক :হাত ও পায়ের মতো আমরা পিঠের যত্ন নিতেও প্রায়ই ভুলে যাই। যখন ব্যাকলেস কোনো পোশাক বা ব্লাউজ পরতে যান, তখনই আপনার চোখে ধরা পড়ে আপনি নিজের পিঠের কতটা অবহেলা করছেন! দাগহীন উজ্জ্বল পিঠ পেতে চাইলে ঘরোয়া কিছু পরিচর্যা আপনাকে করতেই হবে। এ ক্ষেত্রে বলিউড শাদি’স ওয়েবসাইটের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

life-1-700x336

* সব সময় পরিষ্কার থাকা জরুরি। ঘামের কারণে পিঠে জীবাণু আক্রমণ করতে পারে। যার ফলে ত্বকের নানা সংক্রমণজাতীয় সমস্যা হতে পারে। আবার ব্রণের সমস্যায়ও ভুগতে পারেন। তাই ঘেমে গেলে সঙ্গে সঙ্গে চেষ্টা করুন শুকিয়ে নেওয়ার।

* নিয়মিত গোসলের সময় স্ক্রাবিং করুন। স্ক্রাব ব্যবহারের কারণে ত্বকের মরা কোষ দূর হয়ে পিঠ হবে উজ্জ্বল ও মসৃণ। মধু ও লবণ মিশিয়ে আপনি এই স্ক্রাব তৈরি করতে পারে। এটি দিয়ে অন্তত পাঁচ মিনিট পিঠে ম্যাসাজ করে গোসল করে ফেলুন।

* সপ্তাহে অন্তত একদিন পিঠে প্রাকৃতিক প্যাক ব্যবহার করুন। এ ক্ষেত্রে ত্বক অনুযায়ী প্যাক ব্যবহার করুন।

* সাধারণ বা মিশ্র ত্বক: এক চা চামচ চালের গুঁড়ো, এক চা চামচ মধু, এক চা চামচ দুধ ও কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এই প্যাক দিয়ে পিঠে হালকা ম্যাসাজ করে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর গোসল করে ফেলুন।
* শুষ্ক ত্বক: এক চা চামচ চিনি, এক চা চামচ অলিভ অয়েল, এক চা চামচ দুধ ও এক চা চামচ গ্লিসারিন মিশিয়ে পিঠে হালকা ম্যাসাজ করুন। এবার ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর গোসল করে ফেলুন।

* তৈলাক্ত ত্বক: এক চা চামচ মধু, এক চা চামচ সি সল্ট ও কয়েক ফোঁটা অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক ব্যবহারে পিঠের তেলতেলে ভাব সহজেই দূর হবে।

* রাতে ঘুমাতে যাওয়ার আগে ও গোসলের পর পিঠে বেশি করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি আপনার পিঠের ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।

* মাঝে মাঝে বিউটি সেলুনে গিয়ে পিঠে ম্যাসাজ করাতে পারেন। এতে রক্ত সঞ্চালন ভালো হবে এবং পিঠের কালচে ভাব দূর হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে