,

ঠোঁটের কালচে ভাব দূর করুন ৩ উপায়ে

 
লাইফস্টাইল ডেস্ক :হঠাৎ খেয়াল করলেন দিন দিন আপনার ঠোঁট দুটি কেমন যেন কালচে হয়ে যাচ্ছে! কিন্তু কেন এমন হচ্ছে? প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, ব্যায়াম বা হাঁটাহাঁটি করছেন, পরিমিত ঘুম এবং ঠোঁটে দামি ব্র্যান্ডের লিপবাম ব্যবহার করছেন; তাও কেন এই অবস্থা?

lip-2-700x336

যাই করুন না কেন, ঠোঁটের এই কালচে ভাব বিভিন্ন কারণে হতে পারে। এ ক্ষেত্রে লেবু, অলিভ অয়েল ও বিটরুট এই তিনটি উপাদান দিয়ে ঘরে বসেই ঠোঁটের কালচে ভাব দূর করে আগের মসৃণতা ও গোলাপি ভাব ফিরিয়ে আনতে পারেন। কীভাবে ব্যবহার করবেন, এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে টাইমস অব ইন্ডিয়ার জীবনধারা বিভাগে। চলুন জেনে নেওয়া যাক।

* অলিভ অয়েল
এই উপাদানটি ব্যবহার করে আপনি ঘরে বসেই ঠোঁটের জন্য একটি কার্যকরী স্ক্রাব তৈরি করে নিতে পারেন। কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে এক চা চামচ চিনি নিয়ে ঠোঁট ভালো করে ঘষে নিন। এতে ঠোঁটের ওপর জমে থাকা মৃত কোষ সরে যাবে এবং মসৃণ হবে। ঠোঁট ধুয়ে তাতে লিপবাম দিয়ে রাখুন।
* লেবু
লেবু ত্বকের যে কোনো স্থানের কালচে ভাব দূর করতে কাজ করে। তাই প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এক টুকরো লেবু নিয়ে রস ঠোঁটে লাগান। কয়েক মাস এই পদ্ধতি অনুসরণ করুন। এ ছাড়া এক টুকরো লেবু নিয়ে তাতে সামান্য চিনি দিয়ে ঠোঁটে ঘষতে পারেন।

* বিটরুট
এই উপাদানটি আপনার ঠোঁটের গোলাপি ভাব ফিরিয়ে আনবে। ঘুমোতে যাওয়ার আগে তাজা বিটরুটের রস লাগাতে পারেন। পরদিন সকালে উঠে ধুয়ে ফেলুন। এ ছাড়া সমপরিমাণ বিটরুটের রস ও গাজরের রস নিয়ে ঠোঁটে ১০ মিনিট ম্যাসাজ করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু-তিনবার ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে