,

বিবাহিত জীবনে সুখী হওয়ার উপায় একটাই!

1469512931লাইফস্টাইল ডেস্ক : সবাই বিবাহিত জীবনে সুখী হতে চায়। সুখের সন্ধানে মানুষ কতভাবেই না চেষ্টা করে। এই নিয়ে গবেষণার অন্ত নেই। উপহার কিংবা রোম্যান্টিক নৈশভোজ নয়। বিবাহিত জীবনে সুখের চাবিকাঠি লুকিয়ে আছে পর্যাপ্ত ঘুমের মধ্যে! এমনটাই দাবি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের গবেষকদের। তাঁরা বলছেন, সঙ্গীর মেজাজের সঙ্গে তাল মিলিয়ে চলার মানসিকতা নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের সামনের অংশ। পর্যাপ্ত পরিমাণ ঘুম ওই অংশটিকে তরতাজা করে তুলতে সাহায্য করে। ফলে ঝগড়া এড়িয়ে চলা যায়।

৬ হাজার ৮০০ দম্পতির মধ্যে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। তাঁরা বলছেন, পেশা এবং অন্যান্য সামাজিক অভ্যাসের কারণে সারা বিশ্বে মানুষের গড় ঘুমের সময় গত ১০ বছরে ২ ঘণ্টা কমে গেছে। সেই কারণেই নাকি বিবাহবিচ্ছেদের ঘটনা গত ১০ বছরে বেড়েছে ৮ শতাংশ! আমেরিকার ক্যানসাসের এক দম্পতির উদাহরণ দিয়েছেন গবেষকরা। দৈনন্দিন অশান্তির কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন ওই দম্পতি। মনোবিদরা তাঁদের দিনে ৮ থেকে ৯ ঘণ্টা ঘুমের পরামর্শ দেন। তার সঙ্গে একটি ডায়রিতে সম্পর্কের কতটা উন্নতি হচ্ছে সেটা রোজ লেখার পরামর্শ দেন। দুমাস পরেই বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন ওই দম্পতি। বুঝলেন তো এবার? আপনাদের বিবাহিত সম্পর্কটা ঠিক রাখতে আপনাকে ঠিক কী করতে হবে? টেনে ঘুম লাগান…..

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে