,

জেনে নিন টেনশন কাটানোর মজাদার একটি কৌশল

23950-boroঅনলাইন ডেস্ক : আধুনিক জীবনে উদ্বেগ আর টেনশনের সমস্যায় ভুগতে হয় কমবেশি সকলকেই। একটানা উদ্বেগের কুপ্রভাব শরীর ও মন— উভয়কেই ক্ষতিগ্রস্ত করে। নিবিষ্টচিত্তে ধ্যানে বসা কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়াসহ বিভিন্ন পদ্ধতির কথা বলা হয়। কিন্তু জানেন কি, উদ্বেগ থেকে মুক্তি পাওয়ার এক অতি সহজ ও মজাদার পদ্ধতি রয়েছে?

‘দি অ্যাটলান্টিক’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্রে মনোবিদ ওলগা খাজান হদিশ দিয়েছেন উদ্বেগ কমানোর এই অভিনব কৌশলের। তিনি বলছেন, যদি নিজের উদ্বেগের বিষয়টি সুর করে গান গেয়ে প্রকাশ করা যায়, তাহলে উদ্বেগ থেকে তাৎক্ষণিকভাবে সেটা কমে যায়।

ওলগা নিজেও জানেন, শুনতে বড়োই অদ্ভুত লাগবে এই কৌশল। কিন্তু তিনি জোরের সঙ্গে বলছেন, কাজ হবে এতেই। কীরকম? তিনি বলছেন, আসলে নিজের ভয়ের কথা গানের আকারে গাইতে শুরু করলে অনেকগুলি মানসিক প্রক্রিয়া একসঙ্গে ঘটে যায়। প্রথমত নিজের মানসিক যন্ত্রণার একটা বহিঃপ্রকাশ ঘটে এইভাবে। তাতেই মনের ভার লাঘব হয়ে আসে অনেকটা।

পাশাপাশি, নিজের উদ্বেগের বিষয়ের উপর সুর আরোপ করার ফলে গোটা বিষয়টিই একেবারে অন্য চেহারায় উপস্থাপিত হয় আমাদের মস্তিস্কের কাছে। এমন একটা চেহারা যেখানে ভয়ের লেশমাত্র নেই। এই প্রক্রিয়ার পরিণামে কমে যায় আমাদের উদ্বেগ এবং উত্তেজনা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে