,

ঝগড়া করার পর এই ৬টি কাজ নয়

 

লাইফস্টাইল ডেস্ক :দুজন মানুষ একসঙ্গে থাকলে ঝগড়া হবেই। সেটা ছোটখাটো বিষয় নিয়েও হতে পারে, আবার বড় কোনো ঘটনা নিয়েও হতে পারে। ঝগড়া হবে আবার মিটমাট হবে, এটাই স্বাভাবিক। তবে ঝগড়া করার পর কিছু জিনিস না করাই ভালো। জানতে চান, সেগুলো কী কী? তাহলে ফ্যামিলি শেয়ার ওয়েবসাইটের এই তালিকা একবার দেখে নিতে পারেন। পরামর্শগুলো আপনার কাজে লাগবে।

Couple sitting on sofa with arms folded, looking angry
Couple sitting on sofa with arms folded, looking angry

* নিজেদের ঝগড়ার কথা সবাইকে বলে বেড়াবেন না। পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে ঝগড়ার কথা বললে এটি আরো ভয়াবহ রূপ নিতে পারে। তাই ঝগড়ার কথা কারো কাছে প্রকাশ করবেন না।

* ঝগড়া মিটিয়ে নিতে অনেক বেশি সময় নেবেন না। যত দ্রুত সম্ভব ঝগড়া মিটিয়ে ফেলার চেষ্টা করুন। দুজনই যদি বিষয়টি মনে ধরে বসে থাকেন, তাহলে কোনোভাবেই এ সমস্যার সমাধান হবে না। তাই নিজেদের সুখের জন্য নিজেরাই বিষয়টি সামলে নিন।

* রাগ বেশিক্ষণ জমিয়ে রাখবেন না। এতে সম্পর্কে তিক্ততা চলে আসবে। মনে মনে ভাবুন, যে মানুষটির ওপর আপনি রাগ করে বসে আছেন, তাঁকে আপনি কতটা ভালোবাসেন। দেখবেন, রাগ এক নিমেষেই দূর হয়ে যাবে।
* অনেকেই একবার ঝগড়া হলে সেটা সহজে ভুলতে পারেন না। এটা খুবই খারাপ অভ্যাস। ঝগড়ার বিষয়টি ভুলে যাওয়ার চেষ্টা করুন। ঝগড়া শেষ হওয়ার পরও যদি খুঁটিয়ে খুঁটিয়ে আপনি সেই বিষয়টি নিয়ে কথা বলেন, তাহলে এটা কোনোভাবেই শেষ হবে না।

* একে অন্যের কাছে মাফ না চাওয়া। ঝগড়া হলে কোনোভাবেই একে অন্যের কাছে দম্পতিরা মাফ চাইতে রাজি হন না। তাঁরা একজন আরেকজনের কাছে ছোট হতে চান না। এই ইগো সমস্যাই ঝগড়া জমিয়ে রাখে।

* ডিভোর্সের কথা ভুলেও বলবেন না। মনে রাখবেন, সামান্য ঝগড়া আপনাদের বিচ্ছেদের কারণ হতে পারে না। তাই এ ধরনের কথা না বলাই ভালো।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে