,

সঙ্গীর প্রতি প্রতিক্রিয়াশীল হোন, বাড়বে অন্তরঙ্গতা ও যৌনসুখ

 

লাইফস্টাইল ডেস্ক :সঙ্গী-সঙ্গিনীর প্রতি আরো বেশি প্রতিক্রিয়াশীল হয়ে উঠুন। একের কাছে অপরকে আরো বিশেষ কিছু করে তুলুন। এতে অন্তরঙ্গতা আরো বেশি ঘনীভূত হবে বলে জানান বিশেষজ্ঞরা। ইসরায়েলের ইন্টারডিসিপ্লিনারি সেন্টারের মনোবিজ্ঞানী গুরিত বার্নবাম জানান, যে দম্পতিরা বেডরুমের বাইরে একে অপরের প্রতি প্রতিক্রিয়াশীল থাকেন তারা অনেক বেশি যৌনসুখ লাভ করেন।

Couple-700x336

বার্নবাম এবং তার সহকর্মী নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অব রোচেস্টারের মনোবিজ্ঞানী হ্যারি রিজের এ গবেষণাপত্রটি জার্নাল অব পারসোনালিটি অ্যান্ড সোশাল সাইকোলজিতে প্রকাশিত হয়েছে।

গবেষকরা জানান, পুরুষ সঙ্গীর প্রতিক্রিয়ায় নারীরা অনেক বেশি প্রভাবিত হয়ে থাকেন। এতে পুরুষ সঙ্গীর মেজাজও এক ধাপ ইতিবাচক হয়ে ওঠে। এই প্রতিক্রিয়া একধরনের অন্তরঙ্গতা। সম্পর্কে একে অপরের সঙ্গে শক্ত বন্ধনে জুড়ে রয়েছেন বোঝাতে এর গুরুত্ব অপরিসীম। এ ধরনের আচরণে দম্পতিরা নিজেদের মধ্যকার সম্পর্কের বিষয়ে আরো বেশি সচেতন হয়ে ওঠেন।

প্রতিক্রিয়াশীল দম্পতিরা সম্পর্কের যত্নআত্তিতে নানা ধরনের উৎসের ব্যবহার ঘটান। রোমান্টিক সম্পর্কে এমনটাই করে থাকে মানুষ। আসলে প্রতিক্রিয়ার মাধ্যমে দম্পতিরা একে অপরের ইচ্ছা বা চাহিদাকে অনুমোদন দেয়। ফলে দুজনই অন্তরঙ্গ হয়ে ওঠেন এবং আকাঙ্ক্ষিত যৌনতা উপভোগ করেন।
এ গবেষণার একটি অংশে ১০০ দম্পতিকে ছয় সপ্তাহের জন্য একটি ডায়েরি রাখতে দেওয়া হয়। এর মধ্যে তারা প্রতিদিন নিজেদের যৌন আকাঙ্ক্ষা লিখে রাখেন পরস্পরের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে। এ ছাড়া তারা একে অপরের কাছে কতটা আকাঙ্ক্ষিত এবং বিশেষ মানুষ বলে বোধ করছেন তাও তুলে ধরেন ডায়েরিতে।

এ পরীক্ষায় দেখা যায়, যে দম্পতিরা প্রতিক্রিয়াশীল থাকেন, তারা একে অপরের কাছে বিশেষ মানুষ বলে বোধ করেন। এতে তাদের যৌনতা তৃপ্তিকর ও উপভোগ্য হয়ে ওঠে।

বার্নবাম উপসংহারে বলেন, ক্রমশ বর্ধমান অন্তরঙ্গতা এবং প্রতিক্রিয়াশীল আচরণ দুজনের মধ্যকার আকর্ষণ আরো বৃদ্ধি করে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে