,

ঝগড়ার পরে যা করবেন না

শিশুর-সামনে-ঝগড়া-করবেন-নাদুজন মানুষ একসঙ্গে থাকলে ঝগড়া হবেই। সেটা ছোটখাটো বিষয় নিয়েও হতে পারে, আবার বড় কোনো ঘটনা নিয়েও হতে পারে। ঝগড়া হবে আবার মিটমাট হবে, এটাই স্বাভাবিক। তবে ঝগড়া করার পর কিছু জিনিস না করাই ভালো। জানতে চান, সেগুলো কী কী? তাহলে ফ্যামিলি শেয়ার ওয়েবসাইটের এই তালিকা একবার দেখে নিতে পারেন। পরামর্শগুলো আপনার কাজে লাগবে।

১. নিজেদের ঝগড়ার কথা সবাইকে বলে বেড়াবেন না। পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে ঝগড়ার কথা বললে এটি আরো ভয়াবহ রূপ নিতে পারে। তাই ঝগড়ার কথা কারো কাছে প্রকাশ করবেন না।

২. ঝগড়া মিটিয়ে নিতে অনেক বেশি সময় নেবেন না। যত দ্রুত সম্ভব ঝগড়া মিটিয়ে ফেলার চেষ্টা করুন। দুজনই যদি বিষয়টি মনে ধরে বসে থাকেন, তাহলে কোনোভাবেই এ সমস্যার সমাধান হবে না। তাই নিজেদের সুখের জন্য নিজেরাই বিষয়টি সামলে নিন।

৩. রাগ বেশিক্ষণ জমিয়ে রাখবেন না। এতে সম্পর্কে তিক্ততা চলে আসবে। মনে মনে ভাবুন, যে মানুষটির ওপর আপনি রাগ করে বসে আছেন, তাঁকে আপনি কতটা ভালোবাসেন। দেখবেন, রাগ এক নিমেষেই দূর হয়ে যাবে।

৪. অনেকেই একবার ঝগড়া হলে সেটা সহজে ভুলতে পারেন না। এটা খুবই খারাপ অভ্যাস। ঝগড়ার বিষয়টি ভুলে যাওয়ার চেষ্টা করুন। ঝগড়া শেষ হওয়ার পরও যদি খুঁটিয়ে খুঁটিয়ে আপনি সেই বিষয়টি নিয়ে কথা বলেন, তাহলে এটা কোনোভাবেই শেষ হবে না।

৫. একে অন্যের কাছে মাফ না চাওয়া। ঝগড়া হলে কোনোভাবেই একে অন্যের কাছে দম্পতিরা মাফ চাইতে রাজি হন না। তাঁরা একজন আরেকজনের কাছে ছোট হতে চান না। এই ইগো সমস্যাই ঝগড়া জমিয়ে রাখে।

৬. ডিভোর্সের কথা ভুলেও বলবেন না। মনে রাখবেন, সামান্য ঝগড়া আপনাদের বিচ্ছেদের কারণ হতে পারে না। তাই এ ধরনের কথা না বলাই ভালো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে