,

তারেককে রাজনীতি থেকে দূরে রাখতেই এ রায়

mirza-fakhrulনিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতেই তার বিরুদ্ধে অর্থ পাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানার রায় দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে তারেক রহমানের বিরুদ্ধে রায় ঘোষণার পর লন্ডন সফররত মির্জা ফখরুল এক বিবৃতিতে এ মন্তব্য করেন বলে যুগান্তরকে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিবৃতিতে তারেক রহমানকে দণ্ডিত করে রায় ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারেক রহমানের খালাসের রায় বাতিল করে তাকে সাজা দেয়া হয়েছে।

উল্লেখ্য, আজ সকালে হাইকোর্টের একটি বেঞ্চ অর্থ পাচার মামলায় তারেক রহমানকে বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেন। এছাড়া তারেকের ব্যবসায়িক পার্টনার গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড বহাল এবং ৪০ কোটি টাকা অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা জরিমানা করেন আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা