,

১০ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড : হাইকোর্টের রায় ২৮ জুলাই

photo-1469011558নিউজ ডেস্ক : গাজীপুর আইনজীবী সমিতি মিলনায়তনে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১০ সদস্যের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডের অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। আগামী ২৮ জুলাই এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।

আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার গোলাম নবী, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সাবেক বিচারপতি অ্যাডভোকেট দেলাওয়ার হোসেন ও অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর এনটিভি অনলাইনকে এ বিষয়ে বলেন, ‘গাজীপুর আইনজীবী সমিতিতে হামলার ঘটনায় নিম্ন আদালত ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ শুনানি শেষ হয়েছে। আগামী ২৮ জুলাই রায় ঘোষণা করা হবে। ১০ জেএমবি সদস্য গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জন হলেন এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ ওরফে জুয়েল, আরিফুর রহমান ওরফে আকাশ ওরফে হাসিব, মসিদুল ইসলাম মাসুদ ওরফে ভুট্টো, সাইদুর মুন্সী ওরফে শহীদুল মুন্সী ওরফে ইমন ওরফে পলাশ, আবদুল্লাহ আল সোহাইন ওরফে যায়িদ ওরফে আকাশ, নিজাম উদ্দিন রেজা ওরফে রনি ওরফে কচি, তৈয়বুর রহমান ওরফে হাসান, মো. আশরাফুল ইসলাম ওরফে আরসাদ ওরফে আব্বাস খান, মো.সফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম ও আদনান সামী ওরফে আম্মার ওরফে জাহাঙ্গীর।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। এতে চার আইনজীবী আমজাদ হোসেন, গোলাম ফারুক, নুরুল হুদা ও আনোয়ারুল আজিমসহ মোট আটজন নিহত হন। হামলাকারী আসাদ ওরফে জিয়া নিজেও নিহত হন।

এ ঘটনায় প্রথম পর্যায়ে জেএমবি নেতা শায়খ আবদুর রহমান ও আতাউর রহমান সানীকে আসামি করে গাজীপুরের জয়দেবপুর থানায় পুলিশের উপপরিদর্শক মো. আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০০৭ সালের ৪ জুলাই পুলিশ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। একই সঙ্গে শায়খ আবদুর রহমান ও আতাউর রহমান সানীর অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০১৩ সালের ২০ জুন শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মো. মোতাহার হোসেন ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জেল আপিল দায়ের করেন আসামিরা।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা