,

আড়াই বছরে ৩ বার যমজ সন্তানের মা!

bdp_mom_givsঅনলাইন ডেস্ক : আড়াই বছরে তিন বার যমজ সন্তানের জন্ম দিলেন আমেরিকার এক নারী। তার নাম দানেশা। গত বছরেই তিনি জন্ম দিয়েছিলেন তার দ্বিতীয় যমজ সন্তানের। এবার হ্যাট্রিক করলেন তিনি।

পাঁচ সন্তানের জননী দানেশা থাকেন আমেরিকার কাঁসাস শহরে। কিছুদিন আগে মাথা ঘুরতে শুরু করে তার। প্রথমে অবশ্য অতটা গুরুত্ব দেননি তিনি। কিন্তু অস্বস্তি বাড়তে থাকায় এক প্রকার ইচ্ছা না থাকা সত্ত্বেও ডাক্তারের কাছে যান দানেশা। সেখানে গিয়ে জানতে পারেন, ফের মা হতে চলছেন তিনি।

দানেশা ও তার স্বামী আরও চমকে যান, যখন তারা জানতে পারেন এবারেও তাদের কোলে আসতে যাচ্ছে আরও এক জোড়া সন্তান। দানেশা স্বীকার করে নিয়েছে মানসিক ভাবে প্রস্তুত হলেও শারীরিকভাবে এক্কেবারেই প্রস্তুত ছিলেন না। ব্যাপারটার সঙ্গে বুঝে উঠতেই কয়েক মাস পেরিয়ে যায় তার। শেষ পর্যন্ত সব কিছু পেরিয়ে গত মাসে তিনি জন্ম দিয়েছেন তার তৃতীয় যমজ সন্তানের।

প্রসঙ্গত, ২০১৫ সালে দম্পতি পেয়েছিল তাদের তৃতীয় ও চতুর্থ সন্তান ডেলিলা ও দাভিনাকে। ২০১৪ সালে দানেশা মাতৃত্বের প্রথম স্বাদ পেয়েছিল। সেবারের দুই সন্তানের মধ্যে এক জন মারা গিয়েছিল জন্মের পাঁচ মিনিটের মধ্যেই। বেঁচে থাকা সন্তান ডেসমন্ডের শারীরিক অবস্থাও খুব খারাপ ছিল। প্রায় তিন মাস জরুরি বিভাগে কাটানোর পর সুস্থ হয় সে। তবে সেসব দুঃখ এখন পিছনে ফেলে এসেছে এই মার্কিন দম্পতি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে