বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়েন্দাদের মনোযোগ এখন কানাডীয়ান তামিম চৌধুরীর দিকে

jongi-0নিউজ ডেস্ক : গুলশান এবং শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার পর বাংলাদেশের গোয়েন্দারা এখন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়ান নাগরিক তামিম চৌধুরীর দিকে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছেন। তাকেই এখন বাংলাদেশে জঙ্গি তৎপরতার সঙ্গে ইসলামিক স্টেট-এর যোগসূত্র হিসেবে বিবেচনা করছে গোয়েন্দারা। তাদের বিবেচনায় অস্ট্রেলিয়া ও জাপান প্রবাসী দুইজন বাংলাদেশিকেও আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে যোগযোগের সূত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কানাডার উইন্ডসরে বসবাসরত তামিম আহমেদ চোধুরী ২০১৩ সালে কানাডা ছেড়ে চলে যায়। ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে বাংলাদেশে কিংবা পার্শ্ববর্তী ভারতে অবস্থান করছে। ঢাকার গোয়েন্দাসূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, বাংলাদেশে আইএস-এর প্রশিক্ষণ এবং নিয়োগ কর্মকাণ্ড পরিচালনা এবং আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সাথে বাংলাদেশের জঙ্গীদের লিয়াজোঁ রক্ষাকারী বিবেচনায় গোয়েন্দারা যে তিনজকে হন্যে হয়ে খুঁজছেন তাদের মধ্যে তামিম আহমেদ চৌধুরী রয়েছে। বাকি দুজন হলেন জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি ও অস্ট্রেলিয়া প্রবাসী আবু তারেক মোহাম্মদ তাজউদ্দীন কাওসার। পুলিশ ১০ জন হাই প্রোফাইল জঙ্গির যে তালিকা করেছে, তার মধ্যে এই তিনজনও রয়েছেন।

বাংলাদেশ সরকার প্রকাশ্যে ‘আইএস-এর কোনো অস্তিত্ব নাই’ বলে দাবি করলেও গোয়েন্দাদের নথিতে তাদের তৎপরতার কথা উল্লেখ আছে বলে নিউইয়র্ক টাইমস দাবি করেছে। পত্রিকাটি বলছে, এক বছর আগে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ঢাকা মেট্টোপলিটন পুলিশের সেই সময়কার জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম চৌধুরী বলেছিলেন, “ইসলামিক স্টেট-এর সমর্থকদের উপর আমাদের যথেষ্ট গোয়েন্দা নজরদারি আছে। তারা বলেছে, তারা জিহাদের জন্য সিরিয়ায় যেতে চায়। তারা বাংলাদেশে জিহাদ করবে না। বাংলাদেশে কাউকে হামলা বা খুন করা তাদের পরিকল্পনায় নেই।”

মনিরুল ইসলাম বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররজিম আ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান এবং গুলশান ও মোলাকিয়ায় হামলার ঘটনায় এই ইউনিটও তদন্ত করছে। গোয়েন্দাসূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস দাবি করছে, ঢাকার তদন্তকারীরা এখন আন্তর্জাতিক জঙ্গীদের সাথে লিয়াজোকারীদের খুঁজছে। ঢাকার গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলছে, সিরিয়ায় প্রশিক্ষণ নিয়ে দুই থেকে তিন ডজন জঙ্গী বাংলাদেশে ফিরে গেছে। অন্যরা প্রশিক্ষণ নিয়েছে তুরস্কে। তৃতীয় একটি গ্রুপ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় প্রশিক্ষণ নিয়েছে।

তবে কানাডীয়ান বাংলাদেশি তামিম আহমেদ চৌধুরীর দিকেই গোয়েন্দাদের সর্বাধিক মনোযোগ। কিছুদিন আগে ইসলামিক স্টেট-এর ইংরেজি ভাষার প্রকাশনা দাবিক এ তাকে আইএস এর বাংলাদেশ শাখার প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছিলো। ওই ম্যাগাজিনে প্রকাশিত সাক্ষাৎকারে তামিম ভারতে রক্তাক্ত হামলার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।

সূত্র: নতুনদেশ ডটকম

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব