,

‘এ ফ্লাইং জেট’র ট্রেলারে ইউটিউবে ঝড় [ভিডিও]

tigerবিনোদন ডেস্ক : বলিউডে এখনও নিজের আসন পাকা করতে পারেননি জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। তবে হার মানতে রাজি নন তিনি। বাবার মতোই নিজেকে বিটাউনে প্রতিষ্ঠিত করতে লড়ে যাচ্ছেন।

তাই তো এবার ভিন্ন আঙ্গিকে নিজেকে বড় পর্দায় হাজির করতে চলেছেন। ‘সুপারহিরো’র অবতারে টাইগার শ্রফ। কিন্তু এ এক আজব সুপারহিরো। বাড়িতে বিশ্রীভাবে চুল কাটার জন্য মা পেটান, পথে কোনও নারীকে উদ্ধার করতে গেলে তিনি চোখে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেন, ফাঁকা রাস্তা উদ্ভট পোশাকে দেখে কুকুরে তারা করে, পুলিশের ডান্ডা খেতে হয়। তার উপরে উচ্চতায় মারাত্মক ভয়। সব মিলিয়ে এমন সুপারহিরো কখনও দেখা গিয়েছে কি? সম্ভবত না।

বলিউডে শক্তিমান, কৃশের পরে এ বার আসছে আর এক সুপারহিরো, ‘এ ফ্লাইং জেট’। এই ছবিতে টাইগার শ্রফকে দেখা যাবে এই সুপারহিরোর ভূমিকায়।

টাইগার ছাড়াও ছবিতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, অমৃতা সিং। চমক রয়েছে ভিলেনেও। রয়েছেন কে কে মেনন। এ ছাড়াও রয়েছেন ডব্লিউডব্লিউই-র কুস্তিগির নেথান জোন্‌স।

রিমো ডি সুজা পরিচালিত সিনেমাটি ২৫ আগস্ট মুক্তি পাবে। সোমবার মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। মুক্তির পরেই ইউটিউবে ঝড় তুলেছে। প্রায় ১৪ লাখের মতো দর্শক ট্রেলারটি দেখেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা