,

যে কারণে দীর্ঘস্থায়ী হয় অ্যারেঞ্জ ম্যারেজ

23466-boroঅনলাইন ডেস্ক : বলা হয়, জীবনসঙ্গী স্বর্গ থেকে তৈরি হয়ে আসে। মানে, আমার সঙ্গে কার বিয়ে হবে, তা ঈশ্বরের কাছে আগে থেকেই ঠিক করা থাকে। বর্তমান প্রজন্মের যুবক-যুবতীরা পরিবারের পছন্দের ছেলেমেয়ের পরিবর্তে নিজে পছন্দ করে বিয়ে করতে বেশি পছন্দ করেন। তাও এখনও অনেকেই পরিবারের পছন্দের পাত্র বা পাত্রীকে বিয়ে করেন। জেনে নিন কোন কোন কারণে অ্যারেঞ্জ ম্যারেজ দীর্ঘস্থায়ী হয়-

১) অ্যারেঞ্জ ম্যারেজ পরিবারের প্রত্যেকের মতামত নিয়ে হয়। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পাত্র-পাত্রী উভয়কেই পরিবারের সমস্ত অনুষ্ঠানে যোগ দিতে হয়। পরিবারের সমস্ত সদস্যের সঙ্গে আলাদা একটা সম্পর্ক গড়ে ওঠে। এই বিয়ের ফলে দুটো পরিবারের মানুষ একসঙ্গে তাঁদের আবেগ অনুভূতি সুখ দুঃখ ভাগ করে নেন।

২) অ্যারেঞ্জ ম্যারেজে পাত্র-পাত্রী একে অপরের সঙ্গে বিয়ের আগে খুব কমই পরিচিত থাকে। একে অপরের সম্পর্কে কম জানেন। তাই আপনার জীবনে যদি কোনও ভয়ঙ্কর অতীত থেকেও থাকে, তাহলে তা আপনার বিবাহিত জীবনে প্রভাব ফেলে না। আপনি নতুন জীবন শুরু করতে পারেন।

৩) প্রেমের বিয়ের তুলনায় পরিবারের পছন্দের বিয়ে বেশি সামাজিক স্বীকৃতি পায়। এই বিয়েতে পরিবারের সদস্যদের পাশাপাশি সমাজও পাশে দাঁড়ায়।

৪) অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে শুধুমাত্র স্বামী-স্ত্রী একে অপরের নয়, পরিবারের প্রত্যেক সদস্যের কথা চিন্তা করতে হয়।

৫) পাত্রীর বাড়ি থেকে যখন পাত্র নির্বাচন করা হয়, তখন পাত্রীর অভিভাবকরা সবসময় সেরা পাত্রই নির্বাচন করেন। (ব্যতিক্রম থাকতে পারে।) সেক্ষেত্রে একে অপরের প্রতি সম্মানও বেশি থাকে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে