,

আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করবে বিয়ে

23438-boroঅনলাইন ডেস্ক : বিয়ের মাধ্যমে পরিবার গঠন করতে অনেকেই চান। কিন্তু দিন দিন সাফল্যজনক বিয়ে যেন কমে যাচ্ছে। মার্কিন এক জরিপে দেখা যায়, ১৯৬২ সালে যেখানে ২১ বছর বয়সী অর্ধেক ব্যক্তি ও ৩০ বছর বয়সী ৯০ শতাংশ ব্যক্তি কমপক্ষে একবার বিয়ে করেছে।

কিন্তু ২০১৪ সালের জরিপে দেখা গেছে, ২১ বছর বয়সী মাত্র ৮ শতাংশ এবং ৩০ বছর বয়সী ৫৫ শতাংশ ব্যক্তি বিবাহিত। অর্থাৎ বিয়ের হার দিন দিন কমে যাচ্ছে। কিন্তু বিয়ে কী করা উচিত? গবেষকরা বলছেন অবশ্যই। এ লেখায় তুলে ধরা হলো বিয়ে করার কয়েকটি কারণ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

১. বেস্ট ফ্রেন্ডকে বিয়েঃ-
অনেকেই নিজের ‘বেস্ট ফ্রেন্ডকে’ বিয়ে করবেন কি না, তা নিয়ে দ্বীধায় থাকেন। যদিও গবেষকরা বলছেন, নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করাই সবচেয়ে ভালো। কেননা বন্ধুরা একে অন্যকে যথাযথভাবে সামজিক সহায়তা যেমন দিতে পারেন তেমন নিজেদের মাঝেও ভালো বোঝাপড়া তৈরি করতে পারেন।

২. বিবাহিত নারী কম কাজ করেঃ-
বিয়ের পর নারীর বাইরের কাজ কমে যায়। এক গবেষণায় দেখা যায়, একই বয়সী বিবাহিত ও অবিবাহিত নারীদের মাঝে কাজের ক্ষেত্রে ব্যাপকভাবে পার্থক্য বিদ্যমান। বিবাহিত নারীরা অবিবাহিত নারীদের তুলনায় কাজ অনেকাংশে কমিয়ে দেন। এ কারণে বিবাহিত নারীদের আয়ও কমে যায়।

৩. বিবাহিত মানুষের হৃৎপিণ্ড সুস্থ থাকেঃ-
বিভিন্ন গবেষণায় এ বিষয়টি প্রমাণিত হয়েছে যে, বিবাহিত মানুষের নানা ধরনের রোগের সম্ভাবনা কমে যায়। বিয়ের পর স্বাস্থ্যগত বিষয়ে সচেতনতার ফলেই এমনটা হয়। গবেষকরা বলছেন, বিবাহিত মানুষের হৃদরোগের সম্ভাবনা কমে যায় পাঁচ শতাংশ। এছাড়া বিবাহিত মানুষের মানসিক স্বাস্থ্যও ভালো থাকে এবং তারা দীর্ঘজীবী হয়।

৪. বিয়ে স্মৃতিশক্তির জন্যও ভালোঃ-
বিয়ের ফলে মানুষের মানসিক স্বাস্থ্য ভালো হয়। আর এর প্রভাব পড়ে স্মৃতিশক্তির ওপরেও। গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তিরা ৫০ বছর বয়স পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই বিবাহিত ছিলেন তাদের স্মৃতিশক্তি অবিবাহিতদের তুলনায় অনেক ভালোভাবে কাজ করছে। এর প্রমাণ পাওয়া গেছে বয়স্ক বিবাহিতদের মাঝে পরীক্ষাতেও। প্লস ওয়ান জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানা যায়, বিবাহিত ব্যীক্তদের ডিম্যানশিয়া রোগের ঝুঁকি অবিবাহিতদের তুলনায় কম থাকে।

৫. বিবেকবান সঙ্গী থাকলে কর্মস্থলেও সাফল্য মেলেঃ-
বিবাহিত ব্যক্তিদের মাঝে যাদের সঙ্গী বিবেকবান, তারা কর্মস্থলে নানাধরনের সাফল্য লাভ করেন। এটি সম্ভব হয় মূলত তাদের সঙ্গীরে সঙ্গে পরামর্শ ও কর্মস্থল বিষয়ে আলোচনায়। পাঁচ হাজার বিবাহিত মানুষের মাঝে এক গবেষণায় এ বিষয়টি প্রমাণিত হয়। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইসের গবেষকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে