,

নাশকতা ঠেকাতে বন্দরে বিজিবি’র ডগ স্কোয়াড তল্লাশি

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দর ব্যবহার করে যেন কোন নাশকতা কাণ্ড না ঘটে সে লক্ষ্যে বিজিবি ডগ স্কোয়াড দিয়ে বন্দর জেটিতে তল্লাশি শুরু করেছে। কোন ধরনের বিস্ফোরক, অস্ত্র, গোলাবারুদ ও মাদক জাতীয় পণ্য যেন জঙ্গি ও সন্ত্রাসীদের কাছে না পৌঁছাতে পারে সে জন্য এই অভিযান চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

 

ctg-port

সোমবার সকাল ১০টা ১০ মিনিটে বন্দরের ৮ নম্বর শেড থেকে এ শুরু হওয়া এই অভিযানে তিনটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর রয়েছে। বন্দর, কাস্টমসসহ অন্যান্য সরকারি সংস্থার সহায়তা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এই অভিযানের মূল কার্যক্রম পরিচালনা করছে।

বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক জঙ্গি হামলার ঘটনা সংঘটিত হওয়ায় জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আসিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশের মতো বাংলাদেশেও চলছে কম্বিং অপারেশন ‘আইরিন’।

গত ৮ জুলাই থেকে বাংলাদেশে মূলত বিমান, স্থল, নৌ বন্দরগুলোতে এ অভিযান পরিচালিত হচ্ছে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) অধীনে ‘রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াঁজো অফিস ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ (রাইলো এপি) এ অভিযানের সমন্বয়ের দায়িত্ব পালন করছে। অভিযানের আওতায় গত ৩ দিন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এ ধরনের তল্লাশি অভিযান চালানো হয়।

চট্টগ্রাম বন্দরে সোমবার থেকে শুরু হওয়া এই অভিযান দুইদিন চলবে। তবে সোমবার দুপুর একটা পর্যন্ত বিস্ফোরক, অস্ত্র বা মাদক জাতীয় কোন কিছু পাওয়া যায়নি বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ।

তিনি জানান, রাইলোর নির্দেশে বিশ্বের ৩৩টি দেশের মতো বাংলাদেশের এ অভিযান চলছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর অভিযান পরিচালনার দায়িত্ব পালন করছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা