,

আপনার প্রেমের সম্পর্কটি হোক চিরতরুণ

23371-boroলাইফস্টাইল ডেস্ক : প্রেমের সম্পর্কটি চিরতরুণ হোক, থাক সবসময় একই রকম সবুজ তা চাই আমরা সবাই। ভালোবাসা টিকে থাকবে ভালবাসায়, এর কোন বিকল্প নেই। কিন্তু কখনো কখনো ভালবাসার পাশাপাশি প্রয়োজন পড়ে আরো কিছু বিষয়ের যা খেয়াল রাখা প্রয়োজন একটি যুগলের উভয়েরই। তবে যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেগুলো সব সময় ‘ভাল কাজ’ নাও হতে পারে। কথায় আছে- Everything is fair in love and war!

মিথ্যা বলুনঃ-
চির তরুণ প্রেমের জন্য মিথ্যা খুবই জরুরি। আপনার সঙ্গী যে পোশাক এবং সাজেই আপনার সামনে উপস্থিত হন না কেন তাকে কখনোই বলবেন না, ‘ভাল লাগছে না’। আপনার সঙ্গীর আত্মবিশ্বাস নির্ভর করে আপনার মতের উপর। তাকে সবসময় এই বিশ্বাস দিন যে, ‘তুমি যখন যেমনই হও আমার কাছে সবসময়ই সুন্দর’।

অতীতকে রাখুন অতীতঃ-
আপনার সঙ্গীর মন বুঝে দেখুন। তিনি যতই বলুন না কেন আপনার অতীত নিয়ে তার কোন মাথা ব্যাথা নেই, আপনি আরেকটু সময় নিন। বুঝে দেখুন। তিনি কতটা নিজেকে শেয়ার করছেন খেয়াল করুন। অন্যদের বেলায় অতীতের ঘটনাগুলো সম্পর্কে তার মত কি সেটা জানুন। সবদিক ইতিবাচক হলে একদিন গল্পের মত করে বলে দিন নিজের কথা। আর তা নাহলে অযথাই শুধু সৎ হওয়ার প্রয়োজনে সম্পর্কে সমস্যা ডেকে আনবেন না।

সরি বলবেন এবং বলবেন নাঃ-
ব্যক্তিত্ব সমুন্নত রাখা খুব জরুরি একটি বিষয়। আপনার সঙ্গী যখন কোন ভুল করেন তখন যেমন তাকে সরি বলতে বাধ্য করবেন না, তেমনি নিজেও সবস্ময় সরি বলবেন না। সঙ্গীকে বলুন, ‘আমি জানি তুমি অনুতপ্ত। চল সব ভুলে এগিয়ে যাই।’ আপনার ভুলের ক্ষেত্রেও ভুল স্বীকার করে নিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে