বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমা করুন, ভুলে যান; এটাই সুখের রহস্য

happy-lifeঅনলাইন ডেস্ক : আপনার প্রিয় ভালবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন শুধুমাত্রই ভালোবাসা। ভালবাসার বিনিময়েই ভালোবাসা পাওয়া যায়। আমি তোমাকে ভালবাসি- এই ছোট্ট একটি লাইন আপনার সঙ্গীকে সুখী করতে, আপনার প্রেমকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে আর আপনার সম্পর্কটাকে আরও মজবুত করতে যথেষ্ট কার্যকর ভূমিকা রাখবে।

ভালোবাসার প্রিয় মানুষটির সঙ্গে পুরো জীবন ভালো থাকবেন কী করে জেনে নিন:

জীবনের উত্থান-পতন
সবার জীবনেই একটা সময় আসে যখন মানসিকভাবে কিছুটা বিরক্ত, খুব চাপ যাচ্ছে মনের ওপর দিয়ে অথবা আপনি কিছুটা সময় একা থাকতে চান। এই ব্যাপারগুলো যেমন আপনার বেলায় ঘটতে পারে ঠিক তেমনি আপনার সঙ্গীর বেলাতেও ঘটতে পারে।

ক্ষমা করুন, ভুলে যান
অতীতের কোনও দুঃখজনক অথবা আপমানজনক কথা বারবার মনে করা একেবারেই ঠিক নয়।

সঙ্গীর বিশ্বাসকে গ্রহণ করুন
দুটি মানুষ দুটি মতাদশের, ভিন্ন ধারার হবে এটাই স্বাভাবিক। আপনার মতের সঙ্গে মিলছে না বলে আপনি তার যুক্তিকে পাত্তাই দেবেন না, এই ভুল করবেন না। তার মতামতকে গুরুত্ব দিন, গ্রহণ করুন।

প্রয়োজন নিয়ে কথা বলুন
আমরা প্রায় সবাই একই ধরনের একটা ভুল করে থাকি। তা হলো, আমরা ধরেই নেই, কেউ যখন আমাকে ভালবাসবে, তখন সে আমার সব জেনেই ভালবাসবে। এই ধারণা মনের ভেতরে পুষে রাখা একেবারেই অনুচিত। আপনার সঙ্গী আপনার মনকে বুঝতে পারবে, এ ধারণা থেকে দূরে সরে আসুন।

দ্বিমত পোষণ করতে ভয় পাবেন না
দুইজন মানুষের একটা মত হবে এটা ভাবা একেবারেই বোকামি। বরঞ্চ ভিন্নমত থাকাটাই স্বাভাবিক। তাই বলে ভিন্ন ধারণা কখনও আপনার সম্পর্ককে নষ্ট করবে না।

সমস্যার মুখোমুখি হোন
জীবনে সমস্যা আসবে এবং সেগুলোকে মোকাবেলা করাটাই আমাদের লক্ষ্য। তাই কোনো সমস্যা এলে হতাশ হলে চলবে না। সমস্যাকে কখনও অবহেলা করবেন না। সঙ্গীর সঙ্গে সমস্যা নিয়ে কথা বলুন। এমন তো হতে পারে সে আপনাকে ভালো একটা সমাধান দিতে পারে।

তার কথাও শুনুন
দুজন মিলে যখন কোনো বিষয়ে কথা বলবেন তখন শুধু আপনিই বলে যাবেন এটা করবেন না। তার কথা শুনুন মনোযোগ দিয়ে, তার কথাকে প্রাধান্য দিন।

কাছাকাছি থাকতে
বিয়ের আগে এক ধরনের জীবন থাকে। বিয়ের পরে দৈনন্দিন রুটিনে পরিবর্তন অথবা অর্থনৈতিক সংগ্রাম আসতে পারে এবং আপনি তখনই সফল হবেন যখন এগুলোকে ঠিকমতো চালনা করতে পারবেন। তাই বলে ভালবাসি বলতে ভুলবেন না, জীবন যত কঠিনই হোক তাকে সহজ করে নিতে হবে।

লক্ষ্য এবং স্বপ্ন সম্পর্কে ধারণা দিন
আপনার জীবনের লক্ষ্য এবং স্বপ্ন সম্পর্কে আপনার সঙ্গীকে পরিষ্কার ধারণা দিন এবং তাকে এগুলোর সঙ্গে জড়িয়ে নিন।

আপনি প্রথমে ক্ষমা চেয়ে নিন
একজন মানুষ ভুল করতেই পারে। আপনিও অনেক সময় ভুল করেন। তাই যেকোনও সম্পর্কেই ক্ষমাসুন্দর দৃষ্টি থাকা প্রয়োজন। দুজনেই যদি চলার পথটি মসৃণ করার চেষ্টা করেন তাহলে দুজনই সুখী হবেন। ভুলে যাওয়ার, ক্ষমা করার, পূর্ণ করার ইচ্ছা নিয়ে ভালবাসি বলুন।

নিজের মতো করে নিন
আপনার ভালোবাসার মানুষটিকে আপনার মতো করে তুলুন। শ্রদ্ধা করুন, অর্থপূর্ণ কাজ করুন, সামাজিক কাজে যুক্ত থাকুন, আপনার আগ্রহকে আবিষ্কার করুন এবং আপনার সঙ্গীর সঙ্গে শেয়ার করুন। এতে করে দুজনের মধ্যে ভালোবাস বাড়বে। দুজনই যদি দুজনার কাছে পরিষ্কার থাকেন তাহলে কোনও সমস্যাই সমস্যা সৃষ্টি করতে পারবে না।

সহযোগিতা
ভেবে দেখুন তো, ছোটাবেলায় আপনার ওপর যখন বাবা-মা কিছু চাপিয়ে দিতেন তখন কি সেটা আপনার ভালো লাগত? মনে হয় না। তাহলে আপনার সঙ্গীর কেন ভালো লাগবে। কখনও আপনার সঙ্গীর ওপর সব ভার চাপিয়ে দেবেন না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত