,

জেনে নিন আকর্ষণীয় হতে ব্যাক্তিত্বের অপ্রতিদ্বন্দ্বী দিকগুলো

23112-boroঅনলাইন ডেস্ক : আকর্ষণের জন্য কি বাহ্যিক সৌন্দর্য্য একান্তই জরুরী? বাহ্যিক এই সৌন্দর্য্যের বাইরেও মানুষের আছে অভ্যন্তরীন সৌন্দর্য্য ধারণের ক্ষমতা। সেই সৌন্দর্য্য কালে কালে একই ভাবে আকর্ষণ করে সব সমাজের সব ধরণের মানুষকে। আসুন জেনে নিই ব্যাক্তিত্বের সেই অপ্রতিদ্বন্দ্বী দিকগুলো-

চৌকশ মস্তিষ্কঃ-
যেসব মানুষ বুদ্ধিমান তারা তাদের বুদ্ধিদীপ্ত পদচারণায় সহজেই জয় করে নেয় মানুষের মন। তাদের সমস্যা বিশ্লেষণের ধরণ, সমাধানের ক্ষমতা, স্থিরতা সব কিছুই আকর্ষণ করে মানুষকে।

স্থির লক্ষ্যঃ-
স্থির লক্ষ্য আছে এমন মানুষেরা সবসময়ই অন্যের আইডল বা আদর্শ হয়ে ওঠেন। দেখতে তারা যেমনই হন না কেন নিজের ভবিষ্যৎ সম্পর্কে তাদের স্বচ্ছ দৃষ্টি এবং দূরদর্শিতা নজর কাড়ে সবার।

আত্মবিশ্বাসঃ-
সব গুণ লুকানো যায়, আত্মবিশ্বাস লুকানো যায় না। আত্মবিশ্বাসী মানুষ কর্মোদ্যোমী হন। তারা ১০ টা কাজ করেন, সাহসের সাথে করেন, ভুল হলে মেনে নেন এবং ভুল সংশোধন করে আবার করেন। ভয় পেয়ে পিছিয়ে থাকেন না। এমন ব্যাক্তিত্বের মানুষের সৌন্দর্য্যের কি প্রয়োজন?

সেন্স অব হিউমারঃ-
গ্রুপের মধ্যে আড্ডাবাজ, হাসি-ঠাট্টা করা মানুষটি কিন্তু সবসময় সবার মন কাড়ে। সবার মাঝে তার স্থান থাকে আলাদা। কোনদিন আড্ডায় তিনি অনুপস্থিত থাকলে যেন জমতেই চায় না। এই মানুষটি রসিকতা করেন এবং বোঝেন। জনপ্রিয়তার জন্য বাহ্যিক সৌন্দর্য্যের তার কোন প্রয়োজন নেই।

সততাঃ-
সৎ, একনিষ্ঠ মানুষেরা তাদের এই অমূল্য গুণের কারণে শ্রদ্ধেয় হয়ে ওঠেন অচিরেই। তার সাথে যদি যোগ হয় বুদ্ধি আর আত্মবিশ্বাস তাহলে কি না করতে পারেন তিনি? এই ধরণের ব্যক্তিত্ব মানুষের মনে অজান্তেই জায়গা করে নেয়, বিশ্বাসী করে দাঁড় করায়। সৎ ব্যাক্তির সমাজের প্রচলিত চিন্তামত অপরূপ সৌন্দয্যের অধিকারী হওয়ার প্রয়োজন পড়ে না।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে