,

৩৩২ কেজি ওজনের শিঙাড়া!

Big_samosaনিউজ ডেস্ক : আমরা যে শিঙাড়া খাই, তার ওজন আর কতই বা হতে পারে। সর্বোচ্চ ৫০০ গ্রাম পর্যন্ত, কিংবা এর চেয়ে কমবেশি পর্যন্ত আমরা ভাবতে পারি। কিন্তু ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার গোপালনগর এলাকার ১০ তরুণ একটি শিঙাড়া বানিয়েছেন, যা ওজনের ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়তে চলেছে। ওই শিঙাড়ার ওজন ৩৩২ কেজি।

এই শিঙাড়া বানানো দলের নেতৃত্বে ছিলেন ২০ বছরের তরুণ রীতেশ সোনি। রীতেশরা এখন বিশ্বরেকর্ড গড়ার দৌড়ে এগিয়ে গেছেন। তাঁদের নাম উঠতে চলেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এর আগে অবশ্য ইংল্যান্ডের ব্রাডফোর্ড কলেজ ২০১২ সালে ১১০ দশমিক ৮ কেজি ওজনের শিঙাড়া বানিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল।

এবারের এই শিঙাড়াটি তৈরি করতে সময় লেগেছে ১৫ দিন। খরচ হয়েছে ৪০ হাজার রুপি। তৈরি করতে লেগেছে ৯০ লিটার তেল, ১৭৫ কেজি ময়দা, ২০০ কেজি আলু।

রীতেশ বলেছেন, গত বছর তাঁর জেলার কাঠারিবাজার এলাকার একদল তরুণ বিশ্বের বৃহত্তম জিলাপি তৈরি করে গিনেস বুকে নাম তুলেছিলেন। এবার তাঁরা বিশ্বের বৃহত্তম শিঙাড়া বানিয়ে গিনেস বুকে নাম ওঠাতে চান। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে