,

আপনার দিনকে সাফল্যময় করতে দিনের শুরুতে করুন এই কাজগুলো

22940-boroঅনলাইন ডেস্ক : ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙ্গার পর প্রথম কোন কথাটা মাথায় আসে? চাকুরীজীবীদের মনে পড়ে অফিস, কাজ এবং ছোটাছুটি। আর শিক্ষার্থীদের মনে আসে ক্লাস, পরীক্ষার ব্যস্ততা। এতসব নেতিবাচক চিন্তা আপনার মন মেজাজ খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই দিনের শুরুতে করুন কিছু কাজ যা আপনাকে সুস্থ রাখার পাশাপাশি আপনার দিনকে করবে সাফল্যময়।

১। পানি পান করাঃ-
সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কয়েক গ্লাস পানি পান করুন। এটি আপনার এনার্জি বৃদ্ধি করবে। এবং আপানার মেটাবলিজম বাড়িয়ে এবং ওজন কমাতে সাহায্য করে থাকে। সম্ভব হলে কুসুম গরম পানির সাথে লেবুর রস এবং মধু মিশিয়ে পান করতে পারেন। এটি হজমশক্তি বৃদ্ধি করে শরীরকে হাইড্রেটেড রাখবে।

২। কালকে ভুলে, বর্তমানে মনোযোগ দিনঃ-
গতকাল কি হয়ছে, কেন হয়ছে তা ভুলে যান। আজকে কি করবেন তা কীভাবে করবেন তা চিন্তা করুন। গতকাল আপনি পরিবর্তন করতে পারবেন না। তাই সেটা চিন্তা করে সময় নষ্ট করা উচিত নয়।

৩। স্ট্রেচ করুনঃ-
সকালে ঘুম থেকে উঠে স্ট্রেচ করুন। ছোট এই একটি কাজ আপনাকে সারাদিনের কাজের এর্নাজি দিবে। এটি শরীরের জড়তা কাটিয়ে ঘুম দূর করে দেয়।

৪। হালকা কিছু ব্যায়াম করাঃ-
দিনের শুরুতে হালকা কিছু ব্যায়াম দিয়ে শুরু করলে মন্দ হয় না। ব্যায়াম করতে পারলে আপনার সারা দিন ঝরঝরে এবং সুন্দর কাটবে। ১৫/২০ সেকেন্ড আপানার পায়ের পাতা ডান দিক থেকে বাম দিকে আবার বাম দিক থেকে ডান দিকে ঘোরান। এটি করলে আপানার সারা রাতের ঘুমিয়ে থাকা ম্যাসলের জড়তা কেটে যায় এবং হাঁটাহাঁটি করতে কোন সমস্যা হয় না।

৪। সাস্থ্যসম্মত সকালের নাস্তাঃ-
সকালে অনেকে তেলে ভাজা পরোটা খেতে পছন্দ করে। এটি সুস্বাদু হতে পারে তবে এটি স্বাস্থ্যের জন্য মোটেও উপকারি নয়। রুটি, ফল, ফলের জুস, অথবা ওটস দিয়ে দিনের শুরুর নাস্তাটা হতে পারে। অনেকেই তাড়াহুড়া করে সকালের নাস্তা না করে ঘর থেকে বের হয়ে যান। এই কাজটি স্বাস্থের জন্য ক্ষতিকর।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে