,

যে যে কারণে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে মানুষ

gril-and-boyলাইফস্টাইল ডেস্ক : পরকীয়া প্রেমের প্রসঙ্গ উঠলেই চলে আসে রাধা-কৃষ্ণের কথা। তবে শুধু পুরাণ কাহিনী বা সাহিত্যে নয়, পরকীয়া পীরিতির রস বাস্তব জীবনেও কম নেই। যবে থেকে একগামী পারিবারিক সম্পর্কের শুরু, সম্ভবত তখন থেকেই বিবাহ বহির্ভূত পরকীয়া সম্পর্কের ইতিহাস খুঁজে পাওয়া যাবে।

অনেকে বলেন, দীর্ঘ দিন একই সম্পর্কে বোরড্ হয়ে গিয়েই মানুষ পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু শুধুই কি তাই? নাকি এর পিছনে রয়েছে আরও অনেক কারণ? মানব মনের হদিশ নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের খুঁজে পাওয়া কিছু কিছু কারণ এখানে তুলে ধরা হল।

অল্প বয়সে বিয়ে- দেখা গিয়েছে, যাঁদের ২০ পেরোতে না পোরোতেই বিয়ে হয়ে যায়, তাঁদের ক্ষেত্রে পরিণত বয়সে গিয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি থাকে।

মানিয়ে নিতে না পারা- অনেক সময় দেখা যায় অনেক মানুষই জীবনের ওঠা পড়ার সঙ্গে ঠিক মতো খাপ খাইয়ে উঠতে পারেন না। আশ্রয় খোঁজেন অন্য কারও কাছে। পরিবারে স্বামী বা স্ত্রী সেই নির্ভরতা দিতে না পারলে, অন্য কোনও নির্ভরযোগ্য জায়গা খোঁজেন অনেকে। ফলে জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে।

অপছন্দের বিয়ে- বিয়েতে মনের মিল না হওয়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে বেশি। অনেক সময় বাড়ির চাপে বা কোনও অবাঞ্ছিত পরিস্থিতিতে মানুষ মতের অমতে গিয়ে বিয়ে করতে বাধ্য হন। যাঁর ফল স্বরূপ অনেকেই অন্য সম্পর্কের দিকে ঝুঁকে পড়েন।

শারীরিক চাহিদা- বিবাহিত সম্পর্কে অনেকেই একটা সময়ের পর শারীরিক সম্পর্কে আকর্ষণ হারিয়ে ফেলেন স্বামী-স্ত্রী। এই একঘেয়েমি কাটাতেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন কেউ কেউ।

সম্পর্কে বদল- সন্তানের বাবা-মা হয়ে যাওয়ার পর অনেক সময়ই স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে বদল আসে। ফলে দু’জনের মধ্যের স্বাভাবিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এই সময় মানুষ এমন একজনকে চায়, যাঁকে বন্ধুর মতো পাশে পাওয়া যাবে। ফলে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকে।

মানসিক অশান্তি- দীর্ঘদিনের স্বামী-স্ত্রীর সম্পর্কে অনেক সময়ই মানসিক দুরত্ব তৈরি হয়। মনের শান্তি
খুঁজতে গিয়েও অনেকে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন।

ভিন্ন চাহিদা- অনেক সময় দু’জনের মধ্যে জীবনের চাহিদাগুলো নিয়ে দ্বিমত দেখা যায়। এটিও কখনও কখনও পরকীয়ার কারণ হয়ে দাঁড়ায়।

মতবিরোধ- স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ হওয়া খুবই সাধারণ ঘটনা। কিন্তু এটাই যখন তীব্র আকার ধারণ
করে তখন অনেকেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।

উচ্ছ্বাসের অভাব- আপনার উল্টোদিকের মানুষটি ম্রিয়মান হলে বা তাঁর জীবন নিস্তরঙ্গ হলে অনেক সময়ই তা অন্য মানুষটির প্রকৃতির সঙ্গে মেলে না। ফলে মানুষ অন্য কারওর মধ্যে সেই উন্মাদনাগুলো খোঁজার চেষ্টা করেন।

ইচ্ছাগুলো না মেলা- অনেক সময়ই ইচ্ছা-অনিচ্ছার মিল না হওয়ায় মানুষ এমন কাউকে খোঁজে যাঁর সঙ্গে তাঁর ইচ্ছাগুলো মিলবে।

অর্থনৈতিক দায়বদ্ধতা- চার দেওয়ালের মধ্যে হাজার রকম অর্থনৈতিক দায়বদ্ধতার মধ্যে হাঁফিয়ে ওঠে মানুষ। পরকীয়া সম্পর্কে এই দায়িত্বগুলো কম থাকায় অনেকেই এই সম্পর্কে মানসিক শান্তি খুঁজে পান।

উচ্চাকাঙ্খা- অনেক সময় কিছু সুবিধালোভী মানুষ উচ্চপদের জন্য বা অন্য কোনও লালসাতেও এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে