,

খুব সহজেই ফিরিয়ে আনুন আপনার এক্স বয়ফ্রেন্ডকে

22652-boroলাইফস্টাইল ডেস্ক : বহ চেষ্টা করেও ব্রেকআপ আটকাতে পারেননি। কিন্তু বহু ঝগড়া-ঝাটি ঝামেলার পরও আপনি জানেন আপনার প্রাক্তনই সেরা ছিলেন আপনার জন্য। এখন সম্পর্ক জুড়তে চাইলেও তা সম্ভব হচ্ছে না আপনার পক্ষে? জেনে নিন কী ভাবে জীবনে ফিরিয়ে আনবেন এক্স বয়ফ্রেন্ডকে-

১. নিজেকে উন্নত করুন : সম্পর্ক ভাঙার সময় একে অপরের প্রতি তিক্ততা নিয়ে শেষ হয়। আপনার যে ছবি তার মনে রয়েছে তা নিয়ে সম্পর্ক জোড়া সম্ভব নয়। তাই নিজেকে আগের থেকে উন্নত করার চেষ্টা করুন। এতে উনিও আপনার মধ্যে নতুনত্ব খুঁজে পাবেন, নিজের জন্যও ভালো, সম্পর্কও অনেক সুন্দর হবে।

২. ক্ষমা : সম্পর্ক সারিয়ে তুলতে হলে আগের তিক্ততা ভুলে যাওয়া প্রয়োজন। মনের ভিতর জমে থাকা গ্লানি কাটাতেই হবে।তাই এক্স বয়ফ্রেন্ডকে ক্ষমা করুন। অতীতের খারাপ, ভুলগুলো গ্রহণ করতে শিখুন।

৩. একা থাকুন : ব্রেক আপের পর একাকিত্ব কাটাতে কারও সঙ্গে রিবাউন্ড সম্পর্কে জড়িয়ে পড়বেন না। এতে কখনই শক্ত হতে পারবেন না। বরং একা থেকে, নিজের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে চিনতে শিখুন। সম্পর্ক কেন ভাঙল, কী ভাবে সারিয়ে তোলা যায় তা খতিয়ে দেখুন।

৪. নিজেকে বদলান : আপনি নিজে একই রকম থাকবেন, অথচ আশা করবেন সম্পর্কে সব কিছু বদলে যাবে, এমনটা কিন্তু সম্ভব নয়। কোনও কিছু বদলাতে হলে আগে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। নিজের কোন কোন বিষয়গুলোর জন্য সম্পর্কে চিড় ধরেছে, কোন জিনিসগুলো বদলানো দরকার তা বুঝুন।

৫. সঙ্গীকে বুঝুন : সম্পর্ক জুড়েছেন মানে উনি আপনার কাছে গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাই তাকে বুঝুন। চেষ্টা করুন তার দৃষ্টিভঙ্গি থেকে সম্পর্কটা দেখার। এ ভাবেই কিন্তু হারানো রসায়ন ফিরে পেতে পারেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা