,

চুইংগাম চিবোতে চিবোতে প্যান্টে, তাহলে উপায়?

 

লাইফস্টাইল ডেস্ক :কাপড়চোপড়ে ময়লা লাগুক বা যাই লাগুক, কাপড় কাঁচার সাবান বা ডিটারজেন্টে মোটামুটি পরিষ্কার হয়। তবে চুইংগামের ব্যাপার কিন্তু আলাদা। আপনার সাধের পোশাকটিতে চুইংগাম লাগলে সেটা যতই সাবান দিয়ে কেচে হটাতে চান, লাভ নেই! আর ভুল করেও সেটা যদি ওয়াশিং মেশিনে দিয়ে দেন, তাহলে ব্যাপারটা আরো বাজে হতে পারে। তাহলে উপায়?

 

gum-700x336

উপায় তো আছেই। একটি না, বেশ কিছু উপায়ই রয়েছে কাপড়টিকে বাঁচাবার! এর একটি হলো, কাপড়টি সোজা ফ্রিজে ঢুকিয়ে রাখুন। চুইংগামটি একসময় শক্ত হয়ে উঠবে।

তখন অনায়াসেই সেটি সরিয়ে ফেলতে পারবেন। আরেকটি উপায় এর পুরোই উল্টো, সেটা হলো চুইংগামটিকে তাপ দিন যাতে এটি গলে যায়। পরে চুইংগামটি পরিষ্কার করে ফেলা মোটেও কঠিন হবে না। এ ছাড়া মাখন, কমলালেবুর তেল ব্যবহারের কিছু উপায়ের কথাও বলেন অনেকে।
সে যাই হোক, ‘ঠান্ডা’ আর ‘গরম’ করার পদ্ধতিটি কিন্তু সবচেয়ে ভালো। এমন পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল গাম চিউয়িং অ্যাসোসিয়েশন (অবাক হবেন না, চুইংগাম নিয়েও আন্তর্জাতিক সংগঠন রয়েছে বটে!)। পরিস্থিতির সাপেক্ষে ঠান্ডা বা গরম করার পদ্ধতিটি প্রয়োগ করা ভালো। চুইংগাম যখন কাপড়ের ওপর লেগে থাকে তবে একেবারে সুতোর খাঁজে আটকে যায় না, তখন একে ঠান্ডা করলেই চলবে। তবে এমন যদি হয়, সোয়েটার বা একটু নরম পোশাকে বেশিই আটকে গেছে চুইংগাম, তখন একে গরম করে গলিয়ে ফেলাই ভালো।

আর হ্যাঁ, সবচেয়ে ভালো হয় কাপড়ে ভুলবশত চুইংগাম আটকে না ফেললে! তাহলে আর এত ঝামেলা পোহাতে হবে না।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে