,

খুশকির চিন্তা আর নয়, নিম পাতা আছে তো!

 

 

নিজস্ব প্রতিবেদক : খুশকির কারণে চুল পড়ে যাওয়া, চুল রুক্ষ হয়ে ভেঙে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বিরক্তিকর চুলকানির কারণে অনেক সময় মাথার তালুতে ক্ষতও সৃষ্টি হয়। খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রাকৃতিক উপাদান।

+

জেনে নিন খুশকি দূর করার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে-

* নিম পাতা
নিম পাতা পানিতে সেদ্ধ করুন। ঠাণ্ডা হলে ছেঁকে দ্রবণটি চুলের গোঁড়ায় লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার করুন। দূর হবে খুশকি।

* টি ট্রি অয়েল
টি ট্রি অয়েল খুশকি সমস্যার সমাধানের জন্য খুবই কার্যকর। সরাসরি চুলে লাগাতে পারেন এই তেল। চাইলে শ্যাম্পুর সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল।

* নারিকেল তেল
নারিকেল তেল কুসুম গরম করে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মাথার তালুতে লাগান তেল। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি বিদায় হবে।
* বেকিং সোডা
গোসলের সময় বেকিং সোডা চুলের গোড়ায় ঘষে লাগান। শ্যাম্পু করবেন না। চুল পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগারের সঙ্গে টি ট্রি অয়েল মেশান। দ্রবণটি মাথার তালুতে লাগান। কিছুক্ষণ পর ভালো করে ধুয়ে ফেলুন চুল।

* লেবু
২ টেবিল চামচ লেবুর রস চুলে লাগান। শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ফেলুন চুল। দূর হবে খুশকি।

* অ্যালোভেরা
খুশকি ও চুলকানি থেকে রক্ষা পেতে মাথার তালুতে অ্যালোভেরার জেল লাগান।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে