,

মাত্র ৪টি উপায়ে বাড়িয়ে নিন আপনার মানসিক শক্তি

22590-boroনিউজ ডেস্ক : মানসিক শক্তি বাড়িয়ে নিতে পারলে তা বিভিন্ন ক্ষেত্রে কর্মজীবীদের ব্যাপকভাবে সহায়তা করে। তবে এ বিষয়টি মোটেই সহজ নয়। এজন্য রয়েছে নির্দিষ্ট উপায়। তাই চলুন জেনে নেওয়া যাক মানসিক শক্তি বৃদ্ধির উপায়গুলো-

১. যুক্তিকে প্রাধান্যঃ-
ব্যবসাক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব তাঁকেই দেওয়া যায়, যিনি আবেগের বশে নয় বরং যুক্তির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। এ বিষয়টি যেকোনো মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। কখনোই যুক্তির তুলনায় আবেগ প্রাধান্য পেতে পারে না। আর তাই সবার আগে যুক্তিকে প্রাধান্য দেওয়া শিখতে হবে।

২. অর্ধেক মস্তিষ্কঃ-
গবেষকরা মস্তিষ্কের এফএমআরআই ম্যাপিং করে দেখেছেন, যখন কেউ ভয় কিংবা সংশয়ের মাঝে থাকে তখন তাদের মস্তিষ্কের অর্ধেক অংশই কাজ করে না। আর মস্তিষ্কের এ বিষয়টি কর্মক্ষেত্রেও প্রভাব বিস্তার করে। মস্তিষ্ককে পুরোপুরি কাজে লাগাতে হলে তাই ভয় ও সংশয় দূর করা উচিত।

২. প্রতিক্রিয়া নয়, চাই সঠিক পদক্ষেপঃ-
আপনার সামনে একটি অগ্নিকাণ্ড হলে কী করবেন? আগুন দেখলে আগে দৌড় দেবেন, এরপর সুস্থির হওয়ার পর ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার কথা চিন্তা করবেন? অধিকাংশ মানুষই এভাবে জীবন কাটিয়ে দেন। যদিও বাস্তবে আপনি যদি প্রতিক্রিয়া দেখানোর তুলনায় সঠিক পদক্ষেপ গ্রহণের চিন্তা করেন তাহলে সবচেয়ে উপকৃত হবেন।

৪. দুই মিনিটের নিয়মঃ-
মানসিকভাবে সবলতার অভাবে কোনো একটি বিষয়ে এগিয়ে যাওয়া প্রায়ই অসম্ভব হয়ে পড়ে। সে পরিস্থিতিতে মস্তিষ্কের প্রতিক্রিয়াকে নির্দিষ্ট নিয়মের মাঝে আনার জন্য দুই মিনিটের একটি নিয়ম পালন করা যায়। এ ক্ষেত্রে মস্তিষ্ককে বিষয়টি নিয়ে দুই মিনিট ভাবতে দিন। এতে যেকোনো বিষয় নিয়ে মানসিক অচলাবস্থার নিরসন করা অনেক সহজ হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে