বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুখী হতে চান? জেনে নিন কিছু টিপস

22510-boroঅনলাইন ডেস্ক : সুখী হতে জীবনে অনেক কিছুই যোগ করতে পারেন। তত্ত্ব এমনই বলে। আবার বিশেষজ্ঞদের মতে, শুধু যোগ করলেই হবে না। কিছু বিষয় ত্যাগ করাও জরুরি। সোশাল মিডিয়া ‘কুয়োরা’তে প্রশ্ন রাখা হয়, জীবনটাকে আরো সুখী করতে কি কি জিনিস বিদায় জানানো প্রয়োজন? এর জবাব দিয়েছেন বিশেষজ্ঞরা। এসব স্বভাব ঝেঁটিয়ে বিদায় করলে সুখের দেখা মিলবে।

১. নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা : যেদিন থেকে আপনি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করবেন, ওইদিন থেকেই সুখ ফিরে আসবে জীবনে। গবেষণা বলছে, তুলনার বিচারে আপনার কাঁধে সব সময় অন্যরা মানদণ্ড হয়ে চাপ সৃষ্টি করবে। তাদের টেক্কা দেওয়ার পেরেশানি মানসিক চাপ সৃষ্টি করবে।

২. অন্যকে বদলে ফেলার চেষ্টা : জীবনটা অনেক সুখী হতো যদি চারপাশের মানুষগুলো আপনার মনের মতো হতো। কিন্তু এ ঘটনা কোনদিনই ঘটবে না। অন্যদের আচরণ নিয়ন্ত্রণে আনা অসম্ভব বিষয়। লাইফ কোচ মারিসা রাসেলের মতে, যারা নিজেদের কিছু বিষয় বদলে ফেলতে বন্ধপরিকর, তাদের আপনি সহায়তা করতে পারেন। আপনি মানুষকে বিকশিত করতে পারবেন না। পরিপূর্ণ মানুষ যেমনভাবে গড়ে উঠেছেন, তিনি তেমনই থাকবেন। কাজেই তাদের সবাইকে বদলে ফেলার ঝামেলায় জড়াবনে না।

৩. ব্যর্থতাকে ভয় করা : ব্যর্থতা এমন এক উৎস যা মানুষকে বাস্তবিক শিক্ষা দেয়। আরেক পরামর্শদাতা গায়েত্রি ভিজেকুমার জানান, ব্যর্থতাকে ভয় করবেন না। ব্যর্থতা আসবে। এটা কোনো বিষয় নয়। সামনে এগিয়ে যান। এতে করে ব্যর্থতা অদৃশ্য শত্রু হয়ে জীবনটাকে অস্থিতিশীল করে দিতে পারবে না।

৪. অতীত নিয়ে অনুতাপে ভোগা : অতীত ভুলে না গেলেও তা নিয়ে অনুতাপে ভোগা যাবে না। ২০০৮ সালের এক গবেষণায় বলা হয়, অনুতাপ অনেক সময় ভালো কিছু বয়ে আনতে পারে। এটা অনেক সময় আপনাকে শুধরে দেয়। জীবনে আরো এগিয়ে যেতে উৎসাহিত করে তোলে। কিন্তু মনোবিজ্ঞানী মেলানি গ্রিনবার্গের মতে, অতীত নিয়ে বেশি অনুতাপ আপনাকে এক জায়গায় আটকে রাখবে। এতে করে কেবল সময় নষ্ট হবে। এক সময় জীবনটা অসহ্যকর হয়ে উঠবে।

৫. অন্যদের কাছ থেকে কিছু আশা করা : মানুষের জীবনে আপনজনের কাছ থেকে কিছু আশাবাদ থেকে যায়। কিন্তু অন্যের কাছ থেকে কিছু আশা করে বসে থাকা উচিত নয়। বরং নিজে উদ্দীপ্ত হয়ে এগিয়ে যান। আশা করে বসে থাকলে এবং কিছু না মিললে মনটা ভেঙে যাবে। সুখ চলে যাবে।

৬. অসন্তোষ নিয়ে থাকা : কারো প্রতি বা কোনো বিষয়ের প্রতি অসন্তোষ পুষে রাখা শান্তি হানিকর। কারো প্রতি প্রতিশোধ পরায়ণ থাকাও সুখ নষ্ট করে। বিশেষজ্ঞ আরুশি শর্মা জানান, অসন্তুষ্টির ওজন আপনার মন কখনো নিতে পারে না। কাজেই শান্তিতে শ্বাস নিতে দিন মনটাকে। মনোবিজ্ঞানী সেথ মেয়ার্স জানান, মনে এটি পুষে রাখলে মানসিচ চাপ বাড়তেই থাকে। উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যাও দেখা দেয়। তাই রেষারেষির মনোভাব থেকে বেরিয়ে আসুন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত