,

ইয়েমেনে সিরিজ বোমা হামলায় নিহত ৩৫

 
আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মুকাল্লাহ শহরে সোমবার সরকারি সেনাদের লক্ষ্য করে চালান সিরিজ বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। হতাহতদের বেশিরভাগই সেনা সদস্য। ইয়েমেনের সেনা সদস্যদের চারটি অবস্থান লক্ষ্য করে ওই আত্মঘাতী বোমা হামলাগুলো চালান হয়। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

2016_06_28_09_32_37_RbLyexZ5l39NxBGfswxnHldz98sjWt_original

 

হাদরামাউত প্রদেশের অন্তর্গত মুকাল্লা শহরটি গত এক বছর ধরে আল কায়দার নিয়ন্ত্রণে ছিল। এ বছরের এপ্রিল মাসে সৌদি জোটের সহায়তায় সরকার বাহিনী শহরটি দখলে নেয়। কিন্তু সোমবারের ওই হামলাগুলোর দায় স্বীকার করেছে আইএস। এক বিবৃতিতে তারা ওইসব হামলায় ৫০ সেনা নিহত হওয়ার দাবি করেছে।

সোমবারের হামলা সম্পর্কে হাদরামাউতের গভর্নর আহমেদ সাইদ ব্রেইক বলেছেন, মুকাল্লার মোট চারটি এলাকায় পাঁচটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। উপকূলীয় শহরটির এক চেকপয়েন্টে সোমবার সূর্যাস্তের সময় প্রথম হামলাটি হয়। সেখানে মোট তিনটি বোমা বিস্ফোরিত হয়। চেকপয়েন্টটিতে অবস্থানরত সেনারা তখন সারাদিন রোজা থাকার পর ইফতার করছিলেন। এ সময় এক মোটর সাইকেল আরোহী রোজাদারের বেশ ধরে তাদের সঙ্গে ইফতারে শরিক হয় এবং বিস্ফোরক ঘটায়।

পরে শহরের এক সেনা ছাউনিসহ আরো তিনটি স্থানে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এসব হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৩ জনই সেনা। বাকি দু’জন নারী ও শিশু।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা