,

চ্যাম্পিয়ন স্পেনের বিদায়, কোয়ার্টারে ইতালি

31স্পোর্টস ডেস্ক : ২০০৮, ২০১২- টানা দুটি ইউরো শিরোপা। মাঝে ২০১০ বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন। সব মিলিয়ে টানা তিনটি শিরোপা জেতা স্পেন যেন উড়ছিল। তবে স্প্যানিশদের ধার কমে যায় গত ব্রাজিল বিশ্বকাপে, ২০১৪ সালে। যেখানে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বস্ক শিবির। তারই ধারাবাহিকতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে চলমান ইউরোতেও ধূসর স্প্যানিশদের চেহারা। গ্রুপ পর্ব টপকালেও নক আউট পর্বেই বিদায় ঘন্টা বাজল ইনিয়েস্তা-পিকেদের। সোমবার রাতে ইতালির কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে গত দুই আসরের চ্যাম্পিয়নরা।

ইতালি কী প্রতিশোধটাই নিল। গত আসরের রানার্স আপ ইতালি। ফাইনালে এই স্পেনের কাছে ইতালি হেরেছিল যাচ্ছেতাই ভাবে। হারের ব্যবধান ছিল ৪-০। চার বছর পর শেষ ষোলোতে বাগে পেয়ে স্পেনকে ধরাশায়ীই করল অ্যান্টোনি কন্তে বাহিনী। সেই সঙ্গে নিশ্চিত হলো তাদের কোয়ার্টার ফাইনালের খেলাও। এমন আনন্দের সঙ্গে অবশ্য আগাম শঙ্কাও কাজ করছে। কারণে শেষ আটে ইতালিকে মোকাবেলা করতে হবে শক্তিশালী জার্মানিকে।

স্তাদে দে ফ্রান্সে দুই দলের লড়াইটা হয়েছে বেশ চিত্তাকর্ষক। কখনো স্পেন, কখনো ইতালি সাজিয়েছে তাদের আক্রমণ। শেষ হাসি ইতালির। ৩৩ মিনিটে ইতালিকে লিড এনে দেন ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি। ইমানুয়েল গিয়াচ্চিরিনির পাসে দুরুহ চেষ্টায় বল জালে জড়ান তিনি। উল্লাসে ফেটে পড়ে ইতালিয়ান শিবির।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া ছিল স্পেন। শেষের দিকে প্রতিনিয়ত আক্রমণ করে গেছে স্প্যানিশ আক্রমণভাগ। কখনো ইনিয়েস্তা, কখনো পিকে, কখনো বা রামোসের হেড। কিন্তু ফলাফল শূন্য। গোলপোস্টে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ইতালির গোলরক্ষক অধিনায়ক জিয়ানলুইজি বুফন। তার দক্ষতায় গোল হজম করা থেকে বেচে যায় ইতালি।

অবশ্য স্পেন গোলরক্ষক ডেভিড ডে গেয়াও পরিশ্রম করেছেন অনেক। না হলে স্পেনের হারের ব্যবধান আরও বাড়তে পারত। শেষ দিকে আক্রমণে গিয়েও গোল পায়নি স্পেন, উল্টো অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল হজম করে পরাজয় ত্বরান্বিত করে ভিসেন্তে দেল বস্ক শিবির। কাউন্টার অ্যাটাকে হাফ ভলিতে স্পেনের জাল কাপান গ্রাজিয়ানো পেল্লে। শেষ অবধি ২-০ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা