,

বিয়ে করার জন্য মুখিয়ে আছি : সালমান খান

photo-1466933012বিনোদন ডেস্ক : সালমান খানের বয়স এখন ৫০। এখনো বিয়ে করেননি। তাঁর বিয়ে নিয়ে প্রায়ই নতুন নতুন খবর বের হয় পত্রিকায়। যেমন এখন শোনা যাচ্ছে রোমানিয়ান মডেল ও টিভি ব্যক্তিত্ব ইউলিয়া ভান্তুরকেই বিয়ে করবেন সালমান এবং সেটা এ বছরেই।

সালমান এবার সরাসরি জানিয়েই দিলেন যে তিনিও বিয়ের জন্য মুখিয়েই আছেন। টেলিভিশন অনুষ্ঠান সা রে গা মা পা-তে অংশ নিয়ে সালমান বলেন, ‘বিয়ে করার জন্য মুখিয়ে আছি।’ এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

তবে কেন বিয়ে করছেন না সালমান? সেটাও তিনি পরিষ্কার করেছেন। সালমান বলেন, ‘আমি সব সময়ই বিয়ের জন্য মুখিয়ে আছি। কিন্তু পাত্রীপক্ষের সম্মতিও তো প্রয়োজন। সে জন্যই অপেক্ষা করছি। বিয়ের ব্যাপারে পুরুষদের কিছু বলার থাকে না, নারীরাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।’

সালমানের এই কথায় সা রে গা মা পা অনুষ্ঠানের মেন্টর গায়ক ও সংগীত পরিচালক মিকা সিং বলেছেন, ‘আমি সালমান ভাইয়ের বিশাল ভক্ত। আমিও তাঁর পদাঙ্ক অনুসরণ করব। যে বছর ভাই বিয়ে করবেন, আমিও সে বছরই বিয়ে করব।’

গত মে মাসে প্রীতি জিনতার বিয়ে-পরবর্তী অনুষ্ঠানে ইউলিয়াকে নিয়েই হাজির হয়েছিলেন সালমান। এর কিছুদিন আগে সালমানের সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় ইউলিয়াকে।

কিছুদিন আগে সুলতান ছবির শুটিং নিয়ে বিরূপ মন্তব্য করে তোপের মুখে পড়েন সালমান। ‘সুলতান’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সালমান বলেন, ‘শুটিংয়ের পর রিং থেকে আমি যখন বের হতাম, সোজা হয়ে হাঁটতেও পারতাম না। নিজেকে একজন ধর্ষিত নারীর মতো মনে হতো।’

সালমানের এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। সবাই সালমানের এমন মন্তব্যের সমালোচনা করেন। এ প্রসঙ্গে সা রে গা মা পা অনুষ্ঠানে সালমান বলেন, ‘এসব বিষয়ে আমি সব সময়ই দুর্ভাগা। আমার কথা সব সময়ই সাধারণ মানুষের কাছে ভিন্ন অর্থে প্রচারিত হয়।’

ঈদ উপলক্ষে আগামী ৬ জুলাই মুক্তি পাবে সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত ‘সুলতান’ ছবিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে