,

বিএনপি ক্ষমতায় গেলে গুম-খুন বন্ধ করা হবে : মওদুদ

moudud-shadhinbangla24-1নিউজ ডেস্ক : বিএনপি ক্ষমতায় গেলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন ব্যারিস্টার মওদুদ।

বিএনপি নেতা বলেন, তাদের সরকার কাউকে গুম করবে না এবং বিনা বিচারে কাউকে আটকও রাখা হবে না। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে যাঁরা গুমের শিকার হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। স্বজনদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

মওদুদ আহমদ বলেন, ‘আজকে একদিকে গুম-হত্যা, বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ার-এনকাউন্টার চলছে; অন্যদিকে উগ্রবাগ এবং জঙ্গিবাদের উত্থাপন হচ্ছে। এটাও সেই একই কারণ : দেশে কোনো জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্বশীল সরকার নেই। দৃঢ়ভাবে বলতে পারি যে, বিএনপি আবার যদি ক্ষমতায় যায়, বাংলাদেশে কোনো ব্যক্তি গুম হবে না  এবং তাকে বিনা বিচারে আটক রাখা হবে না। এবং তাকে বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হবে না। আমরা এটা বন্ধ করে দেব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে