বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপার্জন বাড়াবেন যে ভাবে

money_woman_pictureলাইফস্টাইল ডেস্ক : হঠাৎ করেই আপনার চাকরিটি চলে গেলে কী করবেন ভেবেছেন কখনো? আপনার মোবাইলের বিল ও অন্যান্য খরচ কিভাবে মেটাবেন? আপনার যদি বেতন ছাড়াই চলার মতো যথেষ্ট উপার্জন থাকে তাহলে ভিন্ন বিষয়। কিন্তু অধিকাংশ মানুষেরই উপার্জনের উৎস মাত্র একটি এ কারণে তারা উপার্জনের সে রাস্তাটি বন্ধ হয়ে গেলে খুবই সমস্যায় পড়ে যান। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় উপার্জনের কয়েকটি উপায় ঠিক করে রাখলে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। একাধিক উপার্জনের উপায় ঠিক করতে পারলে আপনার আয়ের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। চাকরি ছাড়াও আপনি দিব্যি চলতে পারবেন। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু উপায়। বিভিন্ন পেশাজীবীরা আয়ের উৎস হিসেবে নানা ধরনের উৎস থেকে উপার্জনের কথা ভাবতে পারেন।
এগুলোর মধ্যে রয়েছে-
– শেয়ার বাজার থেকে অর্থ উপার্জন
– ব্যাংকে অর্থ গচ্ছিত রেখে তা থেকে লভ্যাংশ
– সম্পত্তি ভাড়া থেকে উপার্জন
– ফ্রিল্যান্সিং কাজ
– ছুটির দিনে বাড়তি কাজ থেকে অর্থ উপার্জন
– সাইড বিজনেস
– কম্পিউটার ঠিক করা কিংবা এ ধরনের কারিগরি কাজ থেকে উপার্জন
– খেলাধুলা কিংবা খেলার কোচ হিসেবে উপার্জন যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই উপার্জনের এ ধরনের অসংখ্য উপায় সন্ধান করা সম্ভব। এক্ষেত্রে চোখ-কান কিছুটা খোলা রাখলেই নানাভাবে নিজের যোগ্যতা ব্যবহার করে এসব কাজের সুযোগ পাওয়া সম্ভব। কিভাবে বাড়তি উপার্জন করেন, এ প্রসঙ্গে পাউলিন পাকুইন বলেন, তার বাড়তি অর্থ আসে বেশ কয়েকটি উৎস থেকে। এগুলো হলো।
– তিন ভাড়াটের কাছ থেকে পাওয়া ভাড়া
– এয়ারবিএনবির মাধ্যমে গেস্ট হাউজ ভাড়া
– রান্না করা
– বিদেশি মুদ্রা বিনিময়
– ডিভিডেন্ড থেকে উপার্জন
– পার্সোনাল ফাইন্যান্স সাইট থেকে উপার্জন
– ফ্রিল্যান্স লেখালেখি
– ট্রান্সলেশন থেকে অর্থ উপার্জন
– গাড়ি ও মোটরসাইকেল ভাড়া দেওয়া
– ব্যাংকে অর্থ বিনিয়োগ থেকে লভ্যাংশ
– পিটুপি লোন।
যেভাবে শুরু করবেন অর্থ উপার্জন শুরুর জন্য প্রথমেই আপনার আগ্রহ থাকতে হবে। এছাড়া সতর্কভাবে জেনে নিতে হবে, কোন বিষয়টিতে কম মনোযোগ দিয়েও অর্থ উপার্জন করা যায়। এ ধরনের কাজগুলো যেন আপনার স্বাভাবিক কাজে ব্যাঘাত সৃষ্টি না করে সেজন্য মনোযোগী হতে হবে। বাস্তবে উপার্জনের বিষয়টি যত সহজই মনে হোক না কেন, এটি অত্যন্ত কঠিন কাজ। অবশ্য উপার্জন করতে পারলে এবং তাতে লেগে থাকলে তা ক্রমে আপনার নখদর্পণে চলে আসবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত