বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুত্বকে ধরে রাখুন আজীবন

22176-boroলাইফস্টাইল ডেস্ক : প্রতিটি মানুষের জীবনে বন্ধুত্ব যেন একটি স্বর্গীয় সম্পর্ক। আমরা সেই ছোটবেলা থেকে কতজনের সাথেই না বন্ধুত্ব করি। কেউ খেলার সাথী। কারও সাথে পরিচয় স্কুলে। কেউ থাকে পাশের বাড়িতে। কিন্তু বড় হতে হতে ঝরে যায় আমাদের অনেক সম্পর্ক। ছোটবেলার বন্ধুরা এক সময় কোথায় হারিয়ে যায়!

কীভাবে ধরে রাখা যায় আজীবন? আমাদের নিঃস্বার্থ সুখ-দুঃখের সাথীকে কিভাবে আমরা পেতে পারি সবসময়? আসুন জেনে নিই মনোবিজ্ঞানী লিসা ফায়ারস্টোন (পি.এইচ.ডি.) এর পরামর্শ-

১। সততা বজায় রাখুনঃ-
সম্পর্কে সততা খুব জরুরী। আপনি যদি আপনার বন্ধুর সাথে সম্পর্ক অটুট রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে তার ভরসা অর্জন করতে হবে। আবার একই সাথে বন্ধুর উপর ভরসা রাখাও জরুরী। বন্ধুরা অনেক ঘনিষ্ঠ প্রশ্ন করে, বন্ধুত্বে এই অধিকার দিতে হয়। তিনি হয়ত জানতে চাইবেন, ‘কেন তুমি ওর পতি এত আগ্রহী?’ বা ‘তুমি কি তাকে পছন্দ কর?’ নিজের সত্যিকারের অনুভূতি তাকে জানান। বন্ধুর সাথে সৎ হন। কারণ বন্ধুত্বই একমাত্র জায়গা যেখানে আপনার আবেগের মর্যাদা থাকবে।

২। ভুল বোঝাবুঝি মিটিয়ে নিনঃ-
বন্ধুত্বে অনেক রকম ভুল বোঝাবুঝি হতে পারে। অনেক কথা হয়ত আপনি যা বলতে চেয়েছেন তা বোঝাতে পারেন নি। হয়ত ভুল কোন তথ্য পেয়ে আহত হয়েছেন আপনার বন্ধু। কখনোই সে কষ্টবোধ ধরে রাখতে দেবেন না। তাকে অবশ্যই সেটা জানান। হয়ত আপনি যা ভাবছেন তা আসলে ভুল। তাই কোনভাবেই মনে কথা পুষে রাখবেন না। মিটিয়ে নেবেন সবসময়।

৩। দোষারোপ করার বদলে বোঝার চেষ্টা করুনঃ-
আপনার সব সময়ের বন্ধু হবে সেই যে আপনাকে বোঝার চেষ্টা করবে। একইভাবে আপনি যখন দোষারোপ করার বদলে বোঝার চেষ্টা করবেন তখনই আপনি ভাল বন্ধু হতে পারবেন। তাই বন্ধুর প্রতি সদয় হন। তাকে সময় দিন। তার কষ্ট, দ্বন্দ, দ্বিধার সময়ে তার পাশে থাকুন।

৪। নিজে নিজে বুঝে নেবেন নাঃ-
এমন অনেক বিষয়ে হয়ত আপনার মনে প্রশ্ন তৈরি হয়েছে যেগুলো আপনি জানতে চাইতে ইতস্তত বোধ করছেন। নিজের ভেতরের দ্বিধা ঝেরে ফেলে প্রশ্ন করুন। আপনার বন্ধুর কাচজে মন খুলে জিজ্ঞাসা করুন। আপনি যদি প্রশ্ন না করেন তাহলে হয়ত নিজে নিজে মন একটা উত্তর খুঁজে নেবে। আর এই উত্তর হয় প্রায়শই ভুল। এভাবেই সম্পর্কে বাড়ে দূরত্ব। তাই প্রশ্ন করে জানুন, আপনার বন্ধুর উত্তরটিই সত্য বলে বিশ্বাস করুন। নিজে কখনোই নিজের মত ভেবে নেবেন না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ