বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই চিলিকেই ফাইনালে পেল আর্জেন্টিনা

Chile's Mauricio Isla tries to control the ball over Colombia's Daniel Torres during the Copa America Centenario semifinal football match in Chicago, Illinois, United States, on June 22, 2016.  / AFP PHOTO / Nelson ALMEIDA

স্পোর্টস ডেস্ক : একেই বলে ভাগ্য। কোপা আমেরিকার গত আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপাবঞ্চিত হয় লিওলেন মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে শিরোপা হারানোর পর দ্বিতীয় বড় কোনো টুর্নামেন্টে দলকে তুলেও শিরোপা খরা কাটাতে ব্যর্থ হন ফুটবল জাদুকর।

এবার গ্রুপপর্বের প্রথম ম্যাচেই দুঃস্বপ্ন হয়ে আসে চিলি। তবে ইনজুরি আক্রান্ত মেসিকে ছাড়াই সেই দুঃস্বপ্নকে উড়িয়ে দেন ডি মারিয়া-আগুয়েরা। কিন্তু ঘুরেফিরে কোপা আমেরিকার শতবর্ষ আয়োজনের ফাইনালে সেই চিলিকেই পেল আর্জেন্টিনা। আগামী রোববার দু’দল শিরোপার জন্য লড়বে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে দ্বিতীয় মেসিফাইনালে চিলি ২-০ গোলে কলম্বিয়াকে হারায়। খেলার প্রথমার্ধেই তারা গোল দুটি আদায় করে নেয়।

খেলার ৭ মিনিটে লেভাকুসেনের মিডফিল্ডার চার্রস মারিনো দলকে এগিয়ে দেন। চার মিনিট বাদেই হোসে পেদ্রো ব্যবধান ২-০ করে ফেলেন।
হতাশা নিয়ে ফিরছেন কলম্বিয়ার তারকা ফুটবলার রদ্রিগেজ

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে বিরতিতে যায় অ্যালেক্সিচ সানচেজের চিলি। এরপর নামে বৃষ্টি। দীর্ঘ সময় পরে খেলা শুরু হলে ৫৭ মিনিটে কার্লোস আলবার্টো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে কলম্বিয়া পরিণত হয় ১০ জনের দলে।

এই ধাক্কা তার আর কাটিয়ে উঠতে পারেনি রিয়াল তারকা হামেস রদ্রিগেজের কলম্বিয়া। চিলিও বাকি সময়ে কোনো গোল করতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিজ্জির শিষ্যরা। রোববার ফাইনালে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার। প্রথম সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে মেসির আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান