,

পছন্দের ছেলেটাকে ভালোবাসার কথা জানাতে জেনে নিন কিছু টিপস

21940-boroলাইফস্টাইল ডেস্ক : একটা সময় ছিল যখন প্রেম নিবেদনের ক্ষেত্রে ছেরেদেরকেই প্রথম পদক্ষেপ নিতে হতো। কিন্তু আধুনিক যুগে ডেটিংয়ের প্রস্তাবে মেয়েরাও এগিয়ে আসছেন। এমনকি এখন বিশেষায়িত ডেটিং অ্যাপের ব্যবস্থা রয়েছে যাতে মেয়েরাই প্রথম পদক্ষেপটি নিতে পারেন।

সাইকোথেরাপিস্ট আমিতা সাংগাভি শাহ এ বিষয়কে বেশ ইতিবাচক বলে মনে করেন। তার মতে, এর মাধ্যমে সমাজব্যবস্থা অনেক উদারমনা হচ্ছে। যৌন আকাঙ্ক্ষা যে নারীদেরও থাকতে পারে এবং তারা প্রথম পদক্ষেপটি নিতে পারে, তা গ্রহণ করে নিচ্ছে সমাজ।

তা ছাড়া সম্পর্ক গড়তে পুরুষরা বেশ আনাড়িও হয়ে থাকেন বলে মনে করেন সাইকিয়াট্রিস্ট ড. রাজিব আনন্দ। বলেন, অধিকাংশ পুরুষই এ বিষয়ে পটু নন। কাউকে ভালো লাগলে তার সঙ্গে কথা বলা বা প্রস্তাব পেশের ক্ষেত্রে তারা দারুণ পিছিয়ে। আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। কিন্তু মেয়েরা এগিয়ে আসলে ছেলের জন্যে কথা বলা বেশ সহজ হয়ে ওঠে। তাই মেয়েদের আরো সাহসী হতে পরামর্শ দেন গবেষকরা। পছন্দের ছেলেটাকে ভালোবাসার কথা জানাতে কিছু টিপস নিন মেয়েরা।

১. টেক্সট করুন : কাউকে ভালো লাগলে বেশি দেরি করবেন না। একটি মেসেজ পাঠিয়ে দিন। এতে সামনাসামনি বলার অস্বস্তিতে পড়বেন না। হয়তো তার সঙ্গে আপনার পরিচয় আছে। কিন্তু আপনাকে নিয়ে এসব ভাবার সুযোগ বা সাহস পাননি। কিন্তু আপনি টেক্সট করলে অনেক বরফ গলবে।

২. অনলাইন ব্যবহার করুন : যার প্রতি আগ্রহী হয়েছেন তাকে অনলাইনে খুঁজে বের করুন। তার সম্পর্কে বিস্তারিত জানার ওটাই উত্তম মাধ্যম। তার চিন্তাধারা, আচরণ এবং বন্ধুমহল সম্পর্কে জানতে পারবেন। ফেসবুকে তার ছবি ও লাইক দেওয়া বা মন্তব্য থেকেও অনেক কিছু আঁচ করা যায়। এমন কিছু খুঁজে বের করুন যা দুজনের মধ্যেই রয়েছে। এবার তার সঙ্গে যোগাযোগ স্থাপন করুন।

৩. আলাপ এগিয়ে নিন : চাইলেই আলাপচারিতা যেকোনো মুহূর্তে শেষ করে দেওয়া যায়। আবার চাইলেই অকারণ আলাপকে অনেকদূর এগিয়ে নেওয়া সম্ভব। এভাবে এগিয়ে নেওয়ার কৌশল শিখতে হবে। তার সঙ্গে এমনভাবে কথা বলুন যেন তার গুরুত্ব প্রকাশ পায়। আলাপচারিতাকে উপভোগ্য করে তুলুন।

৪. নিজেকে প্রকাশ করুন : নিজের সম্পর্কে জানাতে স্পষ্ট থাকতে হবে। ছেলেটি কি পছন্দ করেন এবং কি করেন না তা বুঝে নিন। নিজের বিষয়গুলোও তুলে ধরুন স্পষ্টভাবে। তাকে বলুন বর্ষা আপনার কত ভালো লাগে। তাহলে আপনার প্রতি তার আগ্রহ বাড়বে।

৫. তার প্রশংসা করুন : প্রাপ্য প্রশংসাটুকু দিতে গড়িমসি করবেন না। যেকোনো মানুষই তার প্রশংসা শুনতে পছন্দ করেন। তার পোশাক, হাসি, তার চালচলন ইত্যাদি নিয়ে কিছু স্তুতিবাক্য ছুড়ে দিন।

৬. চোখে চোখ রাখুন সঠিকভাবে : সামনাসামনি কথোপকথনের ক্ষেত্রে অঙ্গভঙ্গি দারুণ গুরুত্বপূর্ণ। চোখে চোখে যোগাযোগ স্থাপন করুন। ডেটিংয়ের এই খেলাকে আরো উপভোগ্য করতে উদ্যোগী হয় উঠুন। চোখে চোখ রাখুন সঠিক সময়ে। চোখের ভাষা প্রকাশ করুন। ভাসা ভাসা নজর বা আগ্রহী নজরের মাধ্যমে যোগাযোগ স্থাপন করুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে