,

মুখের ত্বকে দাগ-ছোপের সমস্যা, ঘরেই মিলবে মুক্তি!

 

লাইফস্টাইল ডেস্ক :শারীরিক অসুস্থতা, ক্লান্তি, অবসাদ ও অতিরিক্ত সূর্যালোকে থাকার কারণে মুখে দাগ-ছোপ ভরে যেতে পারে। চিকিৎসা পরিভাষায় যাকে বলে ‘হাইপারপিগমেন্টেশন’। এই ধরনের দাগ আকারে ও রঙে এক একজনের মুখে ভিন্ন হতে পারে। ঠিক কী কারণে তা হয়েছে তার উপরে নির্ভর করে এই সমস্যার আকার ও চরিত্র। মুখ ছাড়াও গলা, হাত কাঁধ ও নিতম্ভে দাগ-ছোপ ও ফুসকুড়ি হতে পারে।

 

girl-1-700x336

এই সমস্যার সম্মুখীন হলে অনেকেই তাতে খুব একটা নজর না দিয়ে এড়িয়ে যান। আবার কেউ কেউ মেক-আপ করে তা ঢাকার চেষ্টা করেন। ত্বকের যত্ন না নেওয়া যেমন ঠিক নয়, এসব ক্ষেত্রে বাজারজাত নানা প্রসাধনী ও পথ্য ব্যবহার করাও তেমন উচিত নয়। এতে চামড়ার উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। তার চেয়ে এই ঘরোয়া উপায়ে দাগ-ছোপের সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন আপনি।

* লেবু: কালো ছোপ কমাতে লেবুর রস ভীষণ কার্যকরী। সরাসরি মুখে লেবুর রস মাখতে পারেন। অথবা লেবুর টুকরো কেটে নিয়ে ঘষে নিতে পারেন।

* বাটারমিল্ক: আপনার ত্বক সেনসিটিভ হলে বাটারমিল্ক সবচেয়ে ভালো অপশন হতে পারে। কালো ছোপ দেওয়া জায়গায় এটি লাগান। এতে লেবুর রস, ট্যোম্যাটোর রস মেশাতে পারেন।

* আলু: কালো ছোপ মুখে পড়লে আলুর রস আপনাকে বাঁচাতে পারে। রস তৈরি করে তা মুখে তুলোর বলে করে মাখুন। কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

* দই: ত্বক সুন্দর করতে দইয়ের জুড়ি নেই। দইয়ের পেস্ট তৈরি করে মুখে মাখুন। মুখে রেখে শুকিয়ে গেলে তা তুলে ফেলুন।
* অ্যালোভেরা: অ্যালোভেরা ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এর পেস্ট তৈরি করে মুখে মাখুন। দাগছোপ দূর করতে এটি বিশেষ উপযোগী।

* হলুদ: ত্বককে দাগহীন করার জন্য বহুকাল ধরেই হলুদের ব্যবহার হয়ে আসছে। এর চেয়ে ভালো সমাধান আর কিছু হতে পারে না।

* পেঁপে: পেঁপের মধ্যে থাকা উপাদান ত্বককে ফ্রেশ লুক দিতে পারে। পেপের পেস্ট তৈরি করে তা ত্বকে মাখুন। কালো ছোপ সহজেই দূর হবে।

* চন্দন কাঠ: মুখের ছোপ দূর করতে চন্দনের চেয়ে ভালো কিছু আর নেই। চন্দন কাঠের গুড়ো গোলাপ জল ও গ্লিসারিনের সঙ্গে মিশিয়ে মুখে মাখুন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে