,

আপনি জানেন কি? অপর্যাপ্ত ঘুম কিডনির জন্য ক্ষতিকর

21865-boroলাইফস্টাইল ডেস্ক : রাতে ভালো ঘুম না হলে নানা শারীরিক সমস্যা হয়, একথা অনেকেই জানেন। কিন্তু সরাসরি কিডনির ওপর ঘুমের প্রভাব রয়েছে, একথা আগে আগে জানা ছিল না বিশেষজ্ঞদের। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।

অল্প ঘুমে কিডনির কার্যক্রম দ্রুত সীমাবদ্ধ হয়ে পড়ে। আর এ কারণে অল্প ঘুম কিডনির জন্য ক্ষতিকর বলে সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে জানিয়েছেন গবেষকরা।

এ গবেষণার প্রধান গবেষক যুক্তরাষ্ট্রের ব্রাইঘাম অ্যান্ড ওমেন্স হসপিটালের সিয়ারান জোসেফ ম্যাকমুলান। তারা মোট ৪,২৩৮ জন রোগীর তথ্য বিশ্লেষণ করেন। এতে তাদের ঘুমের সময় এবং কিডনির কার্যক্রম বিশ্লেষণ করেন দীর্ঘ ১১ বছর ধরে।

গবেষকরা জানান, অল্প ঘুম কিডনির কার্যক্রম দ্রুত কমিয়ে দেয়। প্রতি রাতে পাঁচ ঘণ্টা ঘুমান যে নারী তার কিডনির কার্যক্রম দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা ৬৫ শতাংশ। তবে সাত থেকে আট ঘণ্টা ঘুমালে এ প্রভাব একেবারেই থাকে না।

গবেষক ম্যাকমুলান বলেন, ‘এটি প্রথম গবেষণা যেখানে ঘুমের দৈর্ঘ্যের সঙ্গে কিডনির কার্যক্রম দ্রুত কমে যাওয়ার সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে