,

পুরুষদের চেয়ে নারীরাই বেশি দুশ্চিন্তা করে

21748-boroলাইফস্টাইল ডেস্ক : পুরুষের চেয়ে নারীরাই দুশ্চিন্তায় ভোগেন বেশি। গবেষকরা বলেছেন, একটা সমস্যা কাটিয়ে উঠতে পুরুষের চেয়ে বেশি সময় নেয় নারীই। কেমব্র্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অবশ্য এ ব্যাপারে আরও বেশি গবেষণার দরকার রয়েছে বলে মনে করছেন। আর এ দুশ্চিন্তার প্রাবল্য দেখা যায়, নারীদের ৩৫ বছরের মধ্যেই। প্রতি একশ’ জনের মধ্যে কমপক্ষে ৪ জন নারীর মধ্যে এ ধরনের সামঞ্জস্যবিহীন আচরণ দেখা যায়।

গবেষণায় দেখা গেছে, প্রাপ্ত বয়ষ্ক অভিজ্ঞ পুরুষের তুলনায নারীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি । এর কারণ নারীরা অনেক বেশি দুশ্চিন্তা করেন। দুশ্চিন্তাগ্রস্ত থাকার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তরুণরা। অভিজ্ঞ পুরুষদের তুলনায় অনেক বেশি দুশ্চিন্তায় থাকে তরুণরা।

‘দুশ্চিন্তা বা উদ্বেগ এক ধরনের মানসিক সমস্যা। সাধারণত অতিরিক্ত চিন্তা, ভয় এবং সামাজিক চাপের কারণেই দুশ্চিন্তা দেখা দেয়। তরুণরা সাধারণত তাদের ক্যারিয়ার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকে’ বলেও জানান তিনি।

এ বিষয়ে একটা জরিপ থেকেই এ ধরনের গবেষণার ফল দাঁড় করানো হয়েছে। মজার ব্যাপার হলো, শুধু ব্যক্তিভেদে নয়, স্থানভেদেও দুশ্চিন্তার এ তারতম্য ঘটে থাকে। দেখা গেছে পশ্চিম ইউরোপ আর উত্তর আমেরিকায় মানুষের মধ্যে এই পার্থক্যটা অন্যান্য স্থানের চেয়ে অনেক কম। বিদ্যমান বৈজ্ঞানিক সাহিত্যবিষয়ক এ গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘মস্তিষ্ক ও আচরণ’ নামক একটি জার্নালে। তবে গবেষণাটিতে এমনটিও বলা হয়, একটা প্রত্যন্ত গোষ্ঠীর ওপর এর প্রভাব কেন বেশি হয়, তা বোঝার জন্য আরও অনেক বেশি গবেষণা ও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে