,

পাকিস্তান-ভারত পরমাণু যুদ্ধের আশঙ্কা যুক্তরাষ্ট্রের

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ বাধতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে, যে হারে পাকিস্তান নিজেদের পরমাণু অস্ত্রসম্ভার বাড়াচ্ছে এবং যুদ্ধের ক্ষেত্রে প্রথমেই পূর্ণ শক্তিতে পরমাণু হামলার নীতি নিয়েছে, তাতে প্রতিবেশি ভারতের সঙ্গে যেকোনো সময় তাদের সংঘর্ষ লাগতে পারে।

2016_06_17_20_39_38_ZKdszBnew0eUuEXJswX2cd7AQPKtQ0_original

 

কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস’র (সিআরএস) ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হাতে বর্তমানে ১১০-১৩০টি পরমাণু অস্ত্র রয়েছে। এর চেয়েও বেশি থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, পাকিস্তানের পরমাণু অস্ত্রসম্ভারের মূল লক্ষ্যই হল ভারতের প্রতিরক্ষাকে ধ্বংস করা, যাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে লড়াই না চালাতে পারে।

 

 

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে পাক রাষ্ট্রদূতসহ দেশটির শীর্ষ নেতৃত্ব মার্কিন সাংসদদের ক্রমাগত চিঠি দিয়ে এনএসজি সদস্যপদ আদায় করার চেষ্টা চালাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের পরমাণু কমপ্লেক্সের মধ্যে থেকেই পরমাণু অস্ত্র বা প্রযুক্তি গায়েব হতে পারে।

 

তবে পাকিস্তান ও মার্কিন প্রশাসন উভয়ই আশ্বাস দিয়েছে যে পাকিস্তানের পরমাণু অস্ত্র নিরাপদই আছে। তবু পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য সেই নিরাপত্তা বিঘ্নিত হতেই পারে। পাশাপাশি পাকিস্তান যে অন্য দেশকে পরমাণু প্রযুক্তি পাচার করছে না সেই নিশ্চয়তাও নেই বলে মনে করে ভারত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে