,

উষ্ণ পানীয় পানে হতে পারে ক্যান্সার

 
লাইফস্টাইল ডেস্ক : চা-কফির মত উষ্ণ পানীয় পান করলে ক্যান্সারের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ধারণা করা হচ্ছে, পানীয়ের উপাদান নয় বরং তাপমাত্রাই মুখের ও গলার ক্যান্সারের জন্য দায়ী।এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উষ্ণ পানীয়র তাপমাত্রা যদি ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে এই ঝুঁকি সবচেয়ে বেশি।

2016_06_15_20_38_32_8XyfpANomKk4ge2ciICaKz59WLJKS6_original

 

আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা উষ্ণ পানীয়ের সাথে ক্যন্সারের এই যোগাযোগ ঘোষণা করার আগে কফি ও ক্যান্সার নিয়ে কমপক্ষে এক হাজারেরও বেশি বৈজ্ঞানিক গবেষণা পর্যালোচনা করেছে।ক্যান্সার গবেষণা সংস্থার পরিচালক ক্রিস্টোফার ওয়াইল্ড বলেছেন, ‘গবেষণার ফলাফল বলছে, উষ্ণ পানীয় পান মুখের ক্যান্সারের একটি সাম্ভাব্য কারণ। পানীয় নয়, বরং পানীয়ের তাপমাত্রাই এর জন্য দায়ী।’

 

সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘চীন, ইরান, তুরস্ক, দক্ষিণ আমেরিকার দেশগুলোতে সাধারণত ঐতিহ্যগতভাবেই অতিরিক্ত উষ্ণ (৭০ ডিগ্রীর উপরে) চা পান করা হয়। গবেষণায় দেখা গেছে ঐ অঞ্চলগুলোতে গলা ও মুখের ক্যান্সারের ঝুঁকি বেশি।’

এই গবেষণার ফলাফলের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণা কেন্দ্রের অফিসার কেসি ডানলপ বলেছেন, ‘যুক্তরাজ্যের বেশিরভাগ মানুষ এই গবেষণায় উল্লেখিত ঝুঁকিপূর্ণ উষ্ণ তাপমাত্রায় পানীয় পান করে না। যদিও মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশে করে। উষ্ণ পানীয় পানে যে খাদ্য নালীর ক্যান্সার হয় তার কিছু প্রমাণ পাওয়া গেছে।’

বিশ্ব সাস্থ্য সংস্থার এই সংক্রান্ত বেশ কিছু ঘোষণা দিয়েছে ইতিমধ্যে। ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার একটি গবেষণায় বলা হয়েছিল কফি খেলে ক্যান্সার হয়। যদিও পরবর্তীতে কফির সাথে ক্যান্সারের জড়িত থাকার কোন প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এবার দেখা যাচ্ছে, উচ্চ তাপমাত্রার চা-কফি ক্যান্সারের একটা কারণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে