,

ভালবাসা ও রোমান্টিকতায় ভরে থাক আপনার সম্পর্কটি

21509-boroলাইফস্টাইল ডেস্ক : প্রিয়জনের কাছ থেকে মনোযোগ পেতে ভাল লাগে আমাদের সবারই। একটু বাড়তি যত্ন, বাড়তি খোঁজ খবর নেওয়া, জানা থাকা অনেক কথা আবার জানা, নতুন করে বার বার শোনা ‘ভালবাসি’ শব্দটা সবই সম্পর্ককে করে আরও ঘনিষ্ঠ, আরও রোমান্টিক।

ভালবাসার সম্পর্কে রোমান্টিকতা ধরে রাখা খুবই জরুরী। ব্যস্ততার ফাঁকে বিশেষ সম্পর্কগুলো আটপৌরে শাড়ির মত ফ্যাকাসে হয়ে যেতে সময় লাগে না। এতে রং দিতে হয় আমাদেরই। কখনো কখনো সচেতনভাবেই। সম্পর্কে রোমান্টিকতা ধরে রাখতে করুন এই কাজগুলো-

সারপ্রাইজ দিনঃ-
আপনার কাছে যতই ছেলেমানুষী লাগুক, সম্পর্কে সারপ্রাইজ কিন্তু খুবই জরুরি। আপনি এমনভাবে আপনার সঙ্গীর জন্য কিছু আয়োজন করছেন যার সম্পর্কে তার কোন ধারণাই নেই। আপনি তাঁকে উপহার দিয়ে অবাক করে দিলেন। কিন্তু আপনার উপহারের চাইতেও তাকে আনন্দ দেবে তাঁকে নিয়ে এই যে আপনি ভেবেছেন, শুধু তার জন্যেই করেছেন- এই চিন্তা!

‘লাভ নোট’ লিখুনঃ-
হ্যা, সিনেমায় দেখেছেন স্ত্রী অফিসের জন্য বেড়িয়ে যাবার সময় কিছু একটা লিখে লাগিয়ে রেখে যাচ্ছে এমন জায়গায় যাতে তার সঙ্গী উঠলেই দেখতে পান। আবার কোথাও প্রেমিক লিখে যাচ্ছেন প্রেমিকার জন্য, মনে করিয়ে দিচ্ছেন সময়মত ঔষধ খাওয়ার কথা। অথবা হয়ত লিখেছেন শধু ৪ লাইনের ছোট্ট কবিতা। এই ছোট ছোট মনোযোগ আপনার সম্পর্ককে দিতে পারে ভিন্ন মাত্রা।

শুধু কথায় নয় কাজেও প্রকাশ করুন ভালবাসাঃ-
হাতে ভারি ব্যাগ থাকলে ব্যাগ নেওয়ার ক্ষেত্রে দুজনে ভাগ করে নিন। সঙ্গীকে বিমানে জানালার পাশে বসতে দিন। মোট কথা, তার প্রয়োজন, সুবিধা-অসুবিধা খেয়াল করুন। তার কাজে সহযোগিতা করুন। সঙ্গীর প্যাশনকে সিরিয়াসলি দেখুন।

সঙ্গীর জন্য সময় বের করুনঃ-
জানি, ব্যস্ততা আমাদের দেয় না অবসর। তবু সঙ্গীর জন্য একটু সময় বের করুন। অফিস কাছাকাছি হলে একদিন দুপুরে একসাথে বাইরে খেতে পারেন। সপ্তাহে অন্তত একদিন আগে বাসায় চলে এলেন, নিয়ে এলেন এক গুচ্ছ ফুল বা একটা ছোট্ট চকোলেট।

বেড়াতে যানঃ-
দুজনে একসাথে বেড়াতে যান। শুধু নিজেদের সময় দিন। দূরে ভ্রমণে যেতে না পারলেও কাছাকাছি বেড়িয়ে আসুন। পরিবার, বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো যেমন জরুরি তেমনি ভালবাসার সম্পর্কে নিজেদের মধ্যে কিছুটা হলেও সময় কাটানো খুব জরুরি। বছরে একবার অন্তত দূরে কোথাও ঘুরে আসুন।

স্মৃতিগুলো যত্নে রাখুনঃ-
নিজেদের সুন্দর সময়কে ধরে রাখুন, বন্দী করুন ক্যামেরায়। মাঝে স্মৃতির পাতা উল্টে সেগুলোকে নিয়ে আসুন চোখের সামনে। ঘরে টাঙ্গিয়ে রাখা ফ্রেমের ছবি বদলান, নিজেরাও স্মৃতিচারণ করুন। সঙ্গীকে বুঝিয়ে দিন, তার সাথে কাটানো সেই মূহুর্তগুলো আপনার কাছে কত স্পেশাল।

ভাল বোঝাপড়াঃ-
সব শেষে, ভাল বোঝাপড়ার কোন বিকল্প নেই। আপনার সঙ্গীর মনের অবস্থা জানুন, মানুষটিকে জানুন। ভালবাসা কোন সম্পত্তি নয়। তাই তাঁকে একজন ব্যক্তি হিসেবে বোঝার চেষ্টা করুন। প্রেমিক/প্রেমিকা হিসেবে নয়। তার পছন্দ বুঝে তার জন্য সারপ্রাইজ প্ল্যান করুন। নচেৎ, জন্মদিনের কেক কেন ভ্যানিলা ফ্লেভারের, চকোলেট ফ্লেভারের নয়, এই মান-অভিমানে ভেস্তে যাবে সমস্ত আয়োজন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে