,

হলুদের প্যাক ত্বকের জন্য কেন জরুরি?

photo-1465627858নিউজ ডেস্ক : আপনার ত্বক যে ধরনেরই হোক না কেন বাহিরের ধুলোবালি, ময়লা, গরম আবহাওয়া ত্বককে করে দেয় শুষ্ক, রুক্ষ আর মলিন।

আর যাদের ত্বক এমনিতেই শুষ্ক তারা এই বিষয় নিয়ে থাকেন সব সময় চিন্তিত। তাই ত্বকের এই রুক্ষতা দূর করতে হলুদ ব্যবহার করে পেতে পারেন চমৎকার ফলাফল।

রূপচর্চা বিষয়ক ওয়েবসাইট সৌদি বিউটি ব্লগ ত্বকের শুষ্কতা দূর করতে কার্যকরী একটি ফেসপ্যাক লাগানোর পরামর্শ দিয়েছে। চলুন এক নজর দেখে নিই।

যা যা লাগবে

১/৪ টেবিল চামচ হলুদ গুঁড়া, দুই টেবিল চামচ ময়দা (মিশ্রণটিকে ঘন করার জন্য), কয়েক ফোঁটা মধু, ২ টেবিল চামচ নারিকেল তেল বা বাদামের তেল বা অলিভ অয়েল।

তৈলাক্ত ত্বকের জন্য : তেলের পরিবর্তে ১/৪ কাপ টকদই ও কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন।

যেভাবে ব্যবহার করবেন

ময়দা ও হলুদ একসাথে মিশিয়ে তাতে কয়েক ফোঁটা মধু দিন। শুষ্ক ত্বকের জন্য ধীরে ধীরে তেল দিয়ে নাড়াতে থাকুন এবং মিশ্রণটি ঘন হয়ে এলে মুখ ও ঘাড়ে লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন।

তৈলাক্ত ত্বকের জন্য লেবুর রস মিশিয়ে নাড়ান। তারপর ধীরে ধীরে টকদই দিয়ে নেড়ে ঘন মিশ্রণ তৈরি করুন। টক দইয়ের পরিমাণ আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। ১৫-২০ মিনিট পর্যন্ত রেখে মুখ ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে