বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন রোজার উপকারিতা

 

লাইফস্টাইল ডেস্ক :রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়। কিন্তু এই না খেয়ে থাকাতেও কিছু উপকারিতা লুকিয়ে থাকে। সারা দিন না খেয়ে থাকা অথবা সারা সপ্তাহ বা মাসে একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকা সত্বেও, কখনো কখনো শরীরের জন্য ভালো কিছু কার্য সম্পাদন হয়ে থাকে। তেমনি রোজায় এই দীর্ঘ সময় না খেয়ে থাকার পরেও শরীরের কী কী উপকার হয়ে থাকে চলুন জেনে নেই-

rojar-upokarita20160609072817-700x336

ওজন কমাতে সাহায্য করে :রোজায় না খেয়ে থাকা ওজন কমাতে সাহায্য করে। নির্দিষ্ট একটি সময় পর পর শরীর তার প্রয়োজনীয় খাবার পেয়ে থাকে এই সময়। কিন্তু সারা দিন আপনাকে করতে হয় নানা কাজ। আর এই কাজের কারণেই শরীরের বাড়তি মেদ ধীরে ধীরে কাটতে শুরু করে। যা আপনাকে ওজন কমিয়ে সৌন্দর্য্য এবং সুস্থাতা দুটোই প্রদান করে।

 

ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী রোজা :অনেক চেষ্টা করেও অনেক ডায়াবেটিক রোগী তাদের ডায়াবেটিক নিয়ন্ত্রণে আনতে পারেন না। কিন্তু এই রোজা ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী বার্তা স্বরূপ। কারণ একটি গবেষণায় দেখা গেছে রোজা রাখার কারণে ইনসুলিন দ্রুত কাজ করছে। যার ফলে আপনার ডায়াবেটিক থাকছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং আপনাকে প্রদান করছে একটি সুস্থ জীবন।

 

হজম শক্তি বৃদ্ধি করে রোজা :রোজা আপনার পাচকতন্ত্রকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশ্রাম প্রদান করে, যা পরে দ্রুত আরো কার্যকরভাবে কাজ করতে পারে। যদি আপনার হজম করার ক্ষমতা কম হয়ে থাকে তাহলে পাচকতন্ত্রের এই বিরতি তাকে আরো কার্যকর করে তুলে। পাচকতন্ত্র দ্রুত কাজ করে এবং আপনাকে সুস্থতা প্রদান করে।

 

রোজা আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করে :সাধারণ দিনগুলোতে ব্যস্ততার জন্য ঠিক মতো খাবার খাওয়া হয়ে ওঠেনা। এতে গ্যস্ট্রিক, আলসার থেকে শুরু করে নানা সমস্যার সম্মুখীন হতে হয় আপনাকে। কিন্তু রোজায় আপনাকে খেতে হয় একটি নির্দিষ্ট সময় পর পর এবং তা সুনির্দিষ্ট। তাই আপনার শরীর পেয়ে থাকে সঠিক মাত্রায় প্রোটিন। ভিটামিন, মিনারেল থেকে শুরু করে সব কিছু পরিমাণ মতো। এই খাদ্যভ্যাসের পরিবর্তনের জন্য শরীর পেয়ে থাকে একটি সুস্থতা।

 

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে রোজা :একটি নির্দিষ্ট রুটিনের খাওয়া-দাওয়া আপনার শরীরের অনান্য অঙ্গের মতো ত্বকের ও যত্ন নিয়ে থাকে। এটি ত্বকে ব্রণ বা এলার্জি জাতীয় সমস্যাগুলো কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।