,

রোজায় ক্লান্তি কাটাতে

 

লাইফস্টাইল ডেস্ক :বিগত ৪০ বছরের মধ্যে এবারের রোজা সবচেয়ে বেশি সময়ের। তারপরে আবার গরমের সময় এখন। তাই এই রোজায় দীর্ঘ ১৬ ঘণ্টা সবরকম পানাহার থেকে বিরত থাকার কারণে দেহে অনেক ঘাটতি দেখা দিতে পারে। ফলে স্বাভাবিকভাবে একটু বেশিই ক্লান্ত হয়ে যায় আমাদের শরীর।

roza_37002

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, সাধারণত তিন বেলা খাদ্য গ্রহণ করলেও রমজানে আমরা সেহরি ও ইফতার, এই দুই সময়ে খাদ্যগ্রহণ করে থাকি। রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যেতে পারে। ফলে দুর্বলতা, মাথাঘোরা, ক্লান্তি, মনোযোগ কমে যাওয়া, অল্পতেই ঘেমে যাওয়া, শরীরে কাঁপুনি, মাথাব্যথা, বুক ধড়ফড় করা প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে।

 
রমজান মাসে আরেকটি সাধারণ সমস্যা হচ্ছে পরিপাকতন্ত্রের প্রদাহ। অনেকেরই পাকস্থলীতে নানা ধরনের সমস্যা দেখা দেয়। পেট ব্যথা, ফাঁপা, জ্বালাপোড়া, বদহজম, গ্যাস হওয়া প্রভৃতি সমস্যা অনেকেরই ঘটে। সারাদিন অভুক্ত থেকে ইফতারের সময় অনেকেই অতিরিক্ত তেলেভাজা খাবার খান। এই অতিভোজনের কারণেও পেটে নানা সমস্যা দেখা দেয়। কারো কারো কোষ্ঠকাঠিন্যও হতে পারে।

 

তবে হ্যা, রমজান মাসে দু’বেলা খাবার গ্রহণ করে ১৬ ঘণ্টা রোজা পালনের মধ্য দিয়েও আপনি ক্লান্তিহীন থাকতে পারেন। এজন্য আপনাকে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। আর বর্জন করতে হবে তেলে ভাজা ও জাঙ্ক ফুড জাতীয় খাবার।

রমজানে সুস্থ থাকার জন্য বেশি করে শাকসবজি, ফলমূল, দুধ, খেজুর প্রভৃতি খাদ্য তালিকায় রাখতে হবে এবং সেহেরি, ইফতার ও রাতের খাদ্যতালিকা হতে হবে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর। তবে হ্যা, যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো পর্যাপ্ত পানি পান করতে হবে। কেননা, এ সময়ে শরীরে প্রচরি পানির ঘাটতি থাকে। এই স্বাভাবিক সচেতনতাই একজন রোজাদার ব্যক্তিকে সুস্থ রাখতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে