,

এসপির স্ত্রী হত্যায় জঙ্গিগোষ্ঠি জড়িত

minister_15204_1465114323নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু (৩৩) হত্যাকাণ্ডের জন্য প্রাথমিকভাবে ‘জঙ্গিগোষ্ঠি’কে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৮তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

জঙ্গি দমনে জড়িতদের মানসিক মনোবল ভেঙে দিতেই এ হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, বাবুল আক্তার একজন সৎ, নির্ভীক ও পরিশ্রমী অফিসার। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গি দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাকে না পেয়ে তার স্ত্রীকে টার্গেট করা হয়েছে।

আসাদুজ্জামান খান বলেন, ‘এটি অত্যন্ত পৈশাচিক, নৃশংস ও ঘৃণিত হত্যাকাণ্ড। এর উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে এবং খুনিদের অবশ্যই চিহ্নিত করা হবে।’

হত্যাকাণ্ডের মূল কারণ খুঁজে বের করতে গোয়েন্দারা ইতিমধ্যে পুরোদমে কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।

জঙ্গি দমনে কাজ করছেন এমন পুলিশ সদস্য ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টিও সরকার ভেবে দেখছে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এদের পরিবারকে সুরক্ষা দেব।’

উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে চুরিকাঘাত ও গুলি করে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা।

ছেলে মাহিরকে স্কুলবাসে তুলে দেয়ার সময় এ ঘটনা ঘটে। চাকরিসূত্রে বাবুল আক্তার সপ্তাহখানেক আগে ঢাকায় চলে আসলেও ছেলে-মেয়ের পড়াশোনার জন্য তার স্ত্রী নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটেই থাকছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে