,

আর একটু হলে আমার মুখটাই পুড়ে যেত : ববি

Bobyবিনোদন প্রতিবেদক : শুটিংয়ে ব্যবহৃত বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়িকা ববি। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় সিলেটের শ্রীমঙ্গলের একটি শুটিং স্পটে এ ঘটনা ঘটে। এ সময় আরো আহত হন নায়ক রণবীর এবং কৌতুক অভিনেতা সীমান্ত।

সিলেট থেকে ববি মুঠোফোনে জানান, ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ চলচ্চিত্রের শুটিং সেটে এই ঘটনা ঘটে। বোমা হামলার ভেতর দিয়ে তাঁর সাথে নায়ক রণবীরের দৌড়ানোর দৃশ্য ছিল। এ সময় অসাবধানবশত এই দুর্ঘটনা ঘটে।

আহত ববি বলেন, সিলেট শহর থেকে প্রায় দু ঘণ্টার দূরত্বে একটি শুটিং স্পটে ‘বিজলীর’ কাজ চলছিল তখন। রাত সাড়ে ১১টার দিকে অ্যাকশন দৃশ্যটি শুরু হয়। আমি আর রনবীর দৌঁড়াতে থাকি। আমাদের সঙ্গে ছিল সীমান্ত। আর আমাদের দুই পাশে পরিকল্পনামতোই শুটিংয়ে ব্যবহৃত বোমার বিস্ফোরণ ঘটতে থাকে। কিন্তু দুর্ঘটনাক্রমে আমাদের খুব কাছেই একটি বোমার বিস্ফোরণ ঘটে। সাথে পড়ে যাই আমি রণবীর আর সীমান্ত।’

ববি আরো বলেন, ‘আল্লাহর রহমতে আমার মুখটা বেঁচে গেছে। এত কাছে বোমার বিস্ফোরণ ঘটেছিল যে আমার বাম হাত, ঊরু ও হাঁটু ঝলসে গেছে। আর একটু হলে আমার মুখটাই পুড়ে যেত!’

এদিকে বার্তাসংস্থা ইউএনবির খবরের সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় সীমান্ত কিছুটা কম আহত হলেও পুড়ে যায় ববি ও রণবীরের শরীরের কিছু অংশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ববি। তাঁর বাম হাত, ঊরু ও হাঁটু ঝলসে গেছে। রাতেই সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাঁদের।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন এই তিন অভিনয়শিল্পী। তবে আগামী কয়েকদিন শুটিং করার মতো অবস্থা নেই তাঁদের।

ববি বলেন, শরীরে এখনো অসহ্য যন্ত্রণা হচ্ছে। আপাতত কথা বলার মতো অবস্থা নেই আমার। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি।এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা