,

ঘরে বসেই আয়!

 

লাইফস্টাইল ডেস্ক :বড় বড় ডিগ্রি নিয়ে বাসায় বসে আছেন, চাকরি পাচ্ছেন না। এই অফিস, সেই অফিসে সিভি দিতে দিতে ক্লান্ত। এখন প্রতিযোগিতামূলক বাজার। তাই ভেঙে পড়বেন না। চাকরি না পেলেও ঘরে বসেই রোজগার করার অনেক পথ খোলা রয়েছে।অনেক মানুষ চাকরি না করেও রোজগার করে বেঁচে রয়েছেন। কীভাবে বাড়িতে বসে টাকা রোজগার করবেন, তার কয়েকটি উপায় বলে দেওয়া হলো।

Work-700x336

 

* কনটেন্ট রাইটার
যারা লিখতে ভালোবাসেন তারা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারেন। অনেক কোম্পানি রয়েছে, যারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য লোক চায়। যারা ইংরেজিতে ভালো, তারা সেই সমস্ত জায়গায় চেষ্টা করতে পারেন। এর মাধ্যমে আপনার আয়টাও মন্দ হবে না।

 

* কাউন্সিলিং
আপনি যদি ভালো কাউন্সিলর হয়ে থাকেন, তাহলে আপনার বাইরে চাকরি করার কোনো প্রয়োজন নেই। বাড়িতেই চেম্বার খুলতে পারেন। আর সেখানে শিশু থেকে বৃদ্ধদের কাউন্সিলিং করুন।
* ইউটিউব
ইউটিউব শুধু সিনেমা দেখা কিংবা গান শোনার জন্যই নয়। ইউটিউব থেকে টাকাও রোজগার করা যায়। ইউটিউবের ভিডিও আপলোড করে আপনিও টাকা রোজগার করতে পারেন। আপনার কাছে যদি যে কোনো বিষয়ের ওপর ভালো ভিডিও থাকে, তাহলে আপনি সেটা ইউটিউবে আপলোড করে টাকাও রোজগার করতে পারবেন।

 

* ই-কমার্স
কোনো ই-কমার্স সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদের সেলার হয়ে যান। যে প্রোডাক্ট সেল করতে চান সেগুলো হোলসেল মার্কেট থেকে সস্তায় কিনে আনুন। অথবা যদি নিজে কোনো বিশেষ প্রোডাক্ট বানাতে সক্ষম হন, তবে সেটিও ই-কমার্স সাইটের মাধ্যমে বিক্রি করতে পারেন। আপনাকে কোথাও যেতে হবে না। ই-কমার্স সাইটের প্রতিনিধিরাই এসে আপনার থেকে জিনিস নিয়ে যাবে।

 

* অনলাইন টিচিং
বাড়িতে বসে অনলাইনেই ক্লাস নিতে পারেন। বিদেশের বহু সাইট রয়েছে যারা এই পরিষেবা দিয়ে থাকেন। এখানেও টাকা পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা